সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই গড়িয়াহাট বাজারে আচমকাই পরিদর্শনে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন বাজারের প্রত্যেকটি দোকান ঘুরে দেখেন তিনি। বাজারের একাধিক জায়গায় নোংরা পরিবেশ ও আবর্জনা জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ব্যবসায়ীদের উদ্দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তাও দেন। পরিদর্শনের সময় বাজারের ভিতরে অবৈধ পার্কিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বাজার চত্বরে অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়ে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, প্রতিটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হবে। বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মেনে বর্জ্য নিষ্কাশনের জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম না মানলে জরিমানা করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি। বাজারকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এদিন গড়িয়াহাট বাজারে পরিকাঠামো ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে একাধিক কড়া নির্দেশ জারি করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার পরিদর্শনে গিয়ে তিনি জানান, বরাদ্দ এলাকার বাইরে যেসব দোকান অতিরিক্ত জায়গা দখল করে ব্যাবসা চালাচ্ছেন তাদের এক সপ্তাহের মধ্যে সেই অবৈধ সম্প্রসারণ সরিয়ে ফেলতে হবে। পুর দফতরের আধিকারিকদের সঙ্গে বাজার ঘুরে দেখে মন্ত্রী বলেন, রাজ্যের নাগরিকদের জন্য উন্নত ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। গড়িয়াহাট থেকে এই উদ্যোগ শুরু হলেও পর্যায়ক্রমে শহরের অন্যান্য বাজারেও একই ধরনের অভিযান চালানো হবে। তিনি আরও জানান, প্রত্যেকটি বাজারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা করা হবে। জল-কাদা জমে পিচ্ছিল হয়ে থাকা জায়গাগুলিতে দুর্ঘটনা এড়াতে বড় স্ল্যাব বসানোর পরিকল্পনাও রয়েছে। দোকানের মাঝের ফাঁকা অংশে নিকাশি নালা তৈরি করা হবে এবং মাছ-মাংসের দোকানের নালা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। বাজার পরিষ্কারের জন্য দিনে তিনবার সাফাই কর্মীদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও দোকানের সামনে আবর্জনা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

অগ্নিমিত্রা আরও জানান, বাজারের ভিতরে এলোমেলোভাবে ত্রিপল টাঙানো যাবে না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও নিয়মিত খতিয়ে দেখতে হবে। বাজারের ভিড় ও বিশৃঙ্খলা কমাতে ভিতরে সাইকেল প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে বাজারের বাইরে নির্দিষ্ট সাইকেল ও বাইক স্ট্যান্ড তৈরি করা হবে, যেখানে ক্রেতা ও বিক্রেতারা তাঁদের যানবাহন রাখতে পারবেন। ক্রেতাদের সুবিধার জন্য বাজারে শেড নির্মাণের বিষয়েও পুর দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মন্ত্রীর ঘোষণা, বাজারে প্লাস্টিক ব্যবহার করতে ধরা পড়লে ২০০ টাকা জরিমানা করা হবে। ভবিষ্যতে বিভিন্ন বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে, যাতে ক্রেতারা প্রয়োজন হলে নির্দিষ্ট মূল্য দিয়ে পরিবেশবান্ধব ব্যাগ কিনতে পারেন। এছাড়াও রাস্তাঘাট বা বাজার চত্বরে আবর্জনা ফেলা, থুতু ফেলা কিংবা প্রকাশ্যে প্রস্রাব করার মতো অসচেতন আচরণের বিরুদ্ধে জরিমানার বিধি কঠোরভাবে কার্যকর করা হবে বলেও তিনি সতর্ক করেন।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর