কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা ও যুব উন্নয়নকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানো থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আর্থিক সহায়তা এমনকি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নেও বড় পরিকল্পনার কথা জানানো হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়া যোগ্য অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

সরকারের আশা, এই সহায়তা উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের ড্রপ আউট কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চলতি বাজেটে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ বহন করতে পারেন।

আরও পড়ুন: রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা, আটটি পুরসভার ঘোষণা অর্থমন্ত্রীর

যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সন্মাননা ও পুরস্কৃত করার জন্য একটি বিশেষ তহবিল গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারের মতে, শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া এই তিন ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়েই আগামী প্রজন্মের জন্য উন্নয়নের নতুন দিগন্ত তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।রাজ্য সরকারের এই উদ্যোগকে শিক্ষা ও যুব উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উচ্চশিক্ষায় আর্থিক টানাপোড়েন অনেক সময় মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। নতুন প্রকল্পগুলির মাধ্যমে সেই বাধা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। 

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর