কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে গেল উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ জেলার একটি কোচিং সেন্টার। মুহূর্তের মধ্যে আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়ে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন ওই কোচিং সেন্টারে থাকা শিক্ষার্থীরা। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কেউ বারান্দা থেকে, কেউ আবার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত শিক্ষার্থীদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মোদি। 

সোমবার আলিগঞ্জের পূর্ণিয়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার একটি দোকানে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভবনের উপরের তলায় থাকা কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোচিং সেন্টারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেই সময় ভবনের ভেতরে প্রায় ৩০ জন শিক্ষার্থী ছিলেন। নিরাপদে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েকজন শিক্ষার্থী বৈদ্যুতিক তার ধরে নিচে নামার চেষ্টা করেন, আবার অনেকে ছাদ ও বারান্দা থেকে ঝাঁপ দেন।

আরও পড়ুন: ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। এখনও ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণে ধোঁয়ায় শ্বাসকষ্ট বা অন্য কোনওভাবে আহত হওয়ায় আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লখনউয়ের জেলাশাসক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। দমকল সূত্রে খবর, বিকেল প্রায় ৩ টা নাগাদ ঊষা মেহতা মার্গ এলাকার একটি কোচিং সেন্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম-সহ মোট ১৪টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি