নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আচমকাই সিদ্ধান্ত বদল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার বদলে সোজা চিন সফরে গিয়েছেন খালেদা পুত্র। আজ, সোমবারই চিনের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান। যার ফলে চিন্তা বেড়েছে নয়াদিল্লির। কারণ পুশব্যাক নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন তিক্ত। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো ইস্য়ুতে দফায় দফায় বিএসএফ ও বিজিবির মধ্যে আন্তর্জাতিক সীমান্তে অশান্তি হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে নয়াদিল্লির আচরণে ক্ষুব্ধ ঢাকা। সঙ্গে তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেওয়ার ঘটনাতেও চটে রয়েছে বাংলাদেশ। এরই মাঝে ভারতের উদ্বেগ বাড়িয়ে চিন সফরে গেলেন তারেক।

আরও পডুন: ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তারেক ও তাঁর সফরসঙ্গীরা মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন। দালিয়ান হয়ে বেজিংয়ে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তারেক রহমান প্রথমে চিনের দালিয়ানে পৌঁছবেন। সেখানে তিনি দুদিন থাকবেন। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি চিনের রাজধানী বেজিংয়ে যাবেন।

চিনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক বৈঠক করবেন কিনা সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের দিকে নজর রাখছে নয়াদিল্লি। প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে কেউ বসলে তাঁর প্রথম বিদেশ সফর হয় ভারত। কিন্তু তারেক সেই প্রোটোকল ভেঙে দিয়েছেন। প্রথমে মালয়েশিয়া ও পরে সেখান থেকে সোজা চিন সফরে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, তারেকের এই চিন সফর পূর্বপরিকল্পিত ছিল না।

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী