১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। ম্যাচটি আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে একটি মাত্র টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা। লর্ডস কিংবা ওভালে ওই টেস্ট ম্যাচের আয়োজন করা হতে পারে। সোমবার (২২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, ‘লাল-সবুজ জার্সিধারীদের ইংল্যান্ড সফর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অন্তর্ভুক্ত নয়।

আগামী বছর ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। মার্চে টেস্টের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে ইংলিশরা। তার পরে অ্যাশেজ সিরিজ খেলবে। অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবেই মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে। সর্বশেষ অ্যাশেজের আগেও জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রস্তুতি টেস্ট খেলেছিলেন বেন স্টোকসরা।

ইংল্যান্ডের মাটিতে ২০১০ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তামিম ইকবাল। ওই সফরে বল হাতে আগুন ঝরিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসানও। ০১০ সালের ইংল্যান্ড সফরে যাওয়া টাইগার স্কোয়াডের মধ্যে শুধু মুশফিকুর রহিম বর্তমানে টেস্ট দলে খেলছেন। বাকি সবাই ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন।

বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরের সম্ভাব্য সময় জানা গেলেও কোন মাঠে বেন স্টোকসদের মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা তা জানা যায়নি। তবে বিসিবির এক আধিকারিক জানিয়েছেন, ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের টেস্ট     ভেন্যু নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ওপর। তবে লডর্স বা ওভালেই একমাত্র টেস্টটি আয়োজন করার সম্ভাবনা বেশি।

 

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল