সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলের ৯ লোকসভা সাংসদের ছয়জনই বিদ্রোহ ঘোষণা করে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনায় নাম লিখিয়েছেন। সেই ধাক্কা সামলানোর আগেই ফের উদ্ধব ঠাকরের দলে ভাঙনের ইঙ্গিত। এবার বাল ঠাকরের পুত্রের ডাকা বৈঠকে গরহাজির চার বিধায়ক। তার মধ্যে তিনজন বিধানসভার সদস্য এবং একজন বিধান পরিষদের। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২২ জুন) থেকেই মহারাষ্ট্র বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলতি বাজেট অধিবেশনে দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন মহায়ুতি সরকারকে কিভাবে ঘেরা হবে সেই রণকৌশল চূড়ান্ত করতে দলের সদর দফতর শিবালয়ে বিধায়কদের বৈঠক ডেকেছিলেন উদ্ধব সেনার প্রধান উদ্ধব ঠাকরে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব সেনার ২০ বিধায়ক রয়েছেন। আর বিধান পরিষদে রযেছেন ৬ বিধায়ক। মোট ২৬ বিধায়ক থাকলেও বৈঠকে হাজির ছিলেন ২২ বিধায়ক। অনুপস্থিত ছিলেন চার বিধায়ক। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। গরহাজির চার বিধায়ক হলেন, সঞ্জয় দেরকর, রাহুল পাতিল ও সঞ্জয় পোতনিশ ও সুনীল শিন্ডে। এর মধ্যে সুনীল শিন্ডে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের জন্য ওয়ারলি আসন থেকে ইস্তফা দিয়েছিলেন।

গরহাজির চার বিধায়ক জানিয়েছেন, এদিনের বৈঠকে যে তাঁদের পক্ষে হাজির থাকা সম্ভব হবে না, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বকে। কেউ বিধান পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়েছিলেন। কেউ শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন। যদিও বিধায়কদের এমন সাফাই বিশ্বাস করেননি রাজনৈতিক পণ্ডিতরা। তাঁদের মতে, সাংসদদের মতো বিধায়করাও উদ্ধবের সঙ্গ ছেড়ে একনাথ শিন্ডের দলে ভেড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের