বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: এবার বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হল তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।অসহায় বৃদ্ধা প্রশাসনের দ্বারস্থ। নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি সই জাল করে জমি হাতানোর অপরাধে প্রধানের শাস্তির দাবি করছেন বৃদ্ধা।ঘটনাটি হাসনাবাদ থানা(Hasnabad P.S.) এলাকার ভেবিয়া পঞ্চায়েতের সাদিগাছি(Sadigachi)এলাকার ঘটনা ।বৃদ্ধার নাম বন্দনা ভট্টাচার্য। । ৩০১৯ সালে এই সাদিগাছি এলাকায় বেশ কিছু জমি কেনেন । এরপর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর তিনি হঠাৎই জানতে পারেন যে তার জমির বেশ কিছু অংশ ভেবিয়া পঞ্চায়েতের প্রধান ওলিউল মণ্ডলের(Pradhan Oliul Mandal) স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে রেকর্ড হয়ে গেছে ।

এরপর ওই বৃদ্ধা বন্দনা ভট্টাচার্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে । তখন তিনি জানতে পারেন যে ওই তৃণমূলের প্রধান ওলিউল মণ্ডল বৃদ্ধা বন্দনা ভট্টাচার্যর(Bandana Bhattacharya) সই জাল করে তার জমি প্রধানের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে করে নিয়েছে ।এরপর বৃদ্ধা সমস্ত প্রমাণ সহ সেই সময় (তৃণমূল সরকারের আমলে) হাসনাবাদের BLRO অফিসে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি হাসনাবাদ থানাতেও লিখিত অভিযোগ করেন। কিন্তু কোন কাজ হয়নি ।এরপর সরকারের পালাবদলের পর বৃদ্ধা আবার আশায় বুক বেঁধেছেন। তিনি আবার বিচারের আশায় এবং নিজের জমি ফেরত পাওয়ার আশায় আবারো হাসনাবাদ থানায় এবং হাসনাবাদ BLRO অফিসে অভিযোগ দায়ের করেছেন ।

যদিও এই পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের প্রধান ওলিউল মণ্ডল। তিনি বলেন ওই বৃদ্ধার জমি যেখানে তার পাশে আমার স্ত্রীর জমি আছে । আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য কে বা কারা ওই বৃদ্ধার জমি আমার স্ত্রীর নামে রেকর্ড করিয়ে দিয়েছে । এই বিষয়ে আমি বিন্দুমাত্র কিছুই জানিনা । আমি যখনই জানতে পেরেছি তখনই BLRO অফিসে লিখিত জানিয়েছি ।ওই বৃদ্ধার জমি ওনার নামে করে দেওয়া হোক। কিন্তু যে কোন কারণবশত এখনো সেটা হয়নি ।আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি, রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এই কাজ করে আমাকে ফাঁসিয়েছে ।

কলকাতায় সমস্ত বাণিজ্যিক বিল্ডিংয়ের নির্মাণ কাজ সাময়িক স্থগিত, অডিট করবে রাজ্য

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র