একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তারাতলায় গুদামে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় তদন্তে গতি আনতে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে লালবাজার। ডেপুটি কমিশনার (ডিডি)- এর নেতৃত্বে গঠিত এই টিমে রয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, তিনজন ইন্সপেক্টর এবং দুজন সাব-ইন্সপেক্টর। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তিনটি ধারায় মামলা রুজু করেছে। ধারাগুলি হল- বিএনএস ১০৫ (অনিচ্ছাকৃত খুন), বিএনএস ১১০ (অনিচ্ছাকৃত খুনের চেষ্টা) এবং বিএনএস ৩(৫) (অপরাধমূলক ষড়যন্ত্র)। 

তদন্তে উঠে এসেছে, ত্রুটিপূর্ণ নির্মাণ ও নজরদারির অভাবেই ঘটেছে এই বড় বিপর্যয়। শুধু নিম্নমানের উপকরণ নয়, পরিকল্পনাতেও ছিল গুরুতর ভুল। গতকাল বুধবার (২৪ জুন) রাতে কলকাতা পুরসভার কমিশনারের কাছে জমা পড়ে সেই রিপোর্ট। বিল্ডিং বিভাগের প্রাথমিক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫৪ কাঠা জমির উপর নির্মাণ নকশা অনুমোদন হয়। কিন্তু অনুমোদিত ৪৩ কাঠা জমির বাইরেও প্রায় ৫ কাঠা জমিতে অবৈধভাবে নির্মাণকাজ চলছিল। তিনতলা কাঠামো তৈরির সময় নিয়ম ভেঙে তিনতলা থেকে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। একতলা মজবুত না করে উপর থেকে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালানোয় সেই ভার রাখতে পারেনি নির্মাণ কাঠামো।। এর ফলেই বুধবার দুপুরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।  

আরও পড়ুন: কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

বিল্ডিং বিভাগের রিপোর্টে আরও বলা হয়েছে, নির্মাণ নকশায় কোনও ত্রুটি ছিল না। তাই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়নি। কিন্তু গাফিলতি ছিল নজরদারিতে। বিল্ডিং বিভাগে পর্যাপ্ত কর্মী না থাকায় এই ধরনের নির্মাণের উপর সঠিকভাবে নজর রাখা সম্ভব হয়নি। এদিকে গতকাল বুধবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম যদিও সব দায় এড়িয়ে গিয়েছিলেন।  তিনি বলেন, ‘আমি জানতাম না কে বিল্ডিং করেছে বা কোন ঠিকাদার কাজ পেয়েছে। পুরসভা থেকে প্ল্যান অনুমোদন দেওয়া হয়, ইঞ্জিনিয়াররা দেখেন। কিন্তু কে শেড বানাচ্ছে তা খুঁটিয়ে দেখা সম্ভব নয়। উদ্ধারকাজ ভালো চলছে, সরকার সঠিক পথেই এগোচ্ছে।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান