থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের ঘিরেই এবার বিতর্ক। থানার কন্ট্রোল রুমেই ধরা পড়ল এক বিতর্কিত মুহূর্ত! সিসিটিভির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু হয়েছে। এরপরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন, বরখাস্ত করা হল কনস্টেবলকে। কিন্তু ঠিক কী ঘটেছিল সেই রাতে?

উত্তরপ্রদেশের জালাউন জেলার ওরাই থানার একটি সিসিটিভি ফুটেজ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে থানার ভেতরে কর্মরত এক পুরুষ কনস্টেবল ও এক মহিলা প্রশিক্ষণার্থী কনস্টেবলের মধ্যে ঘনিষ্ঠ আচরণ দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভাইরাল ফুটেজে দেখা যায়, একজন পুরুষ কনস্টেবল কম্পিউটারের সামনে বসে কাজ করছিলেন। সেই সময় এক মহিলা প্রশিক্ষণার্থী কনস্টেবল তাঁর কাছে এসে পিছন দিক থেকে জড়িয়ে ধরেন। ভিডিওতে আরও দেখা যায়, ওই মহিলা কনস্টেবল তাঁকে চুম্বন করছেন। সেই সময় পুরুষ কনস্টেবল মহিলার থেকে দূরত্ব বজার রাখার চেষ্টা করেন। কিন্তু ওই মহিলা আবার পুরুষ কনস্টেবলের কাছে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় দুজনেই সাধারণ পোশাকে ছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর জালাউন পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্ত পুরুষ কনস্টেবল অরবিন্দ প্যাটেলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

জালাউন পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটি সামনে আসার পরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। পুলিশ আধিকারিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ বিভাগীয় নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ প্যাটেল ২০১৮ ব্যাচের কনস্টেবল। বর্তমানে তিনি ওরাই থানায় কেরানির দায়িত্বে কর্মরত। ঘটনার দিন তিনি নাইট শিফটে কন্ট্রোল রুমে কম্পিউটারে কাজ করছিলেন। সেই সময় এক মহিলা প্রশিক্ষণার্থী কনস্টেবল কন্ট্রোল রুমে প্রবেশ করেন। এরপরই সিসিটিভিতে ধরা পড়ে বিতর্কিত সেই মুহূর্ত , যা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওর সত্যতা এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা মন্তব্য করা হবে না। 

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্য়ে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট