গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

এবার তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। ধৃতের নাম পলাশ চক্রবর্তী। বাড়ি চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা রাধারানী কলোনিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি মামলায় অভিযুক্ত সুমিত রায়ের খোঁজে পুলিশ। এখনও খোঁজ মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিতের। এবার তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। ধৃতের নাম পলাশ চক্রবর্তী। বাড়ি চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা রাধারানী কলোনিতে। কোন মামলায় জানে না পরিবার। এলাকায় তৃণমূলকর্মী হিসেবে বেশ নামডাক ছিল পলাশের। একসময় কলেজে ছাত্র রাজনীতি করেছেন তিনি। শ্রীরামপুর কলেজের টিএমসিপির জিএস ছিলেন তিনি। গতবছর পাড়ার দুর্গাপুজোর স্পন্সর করেছেন তিনি।

জানা যায়, হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ভাল মেশামেশা ছিল তাঁর। যিনি নিয়োগ দুর্নীতি মামলার জেল খেটেছেন। তবে পলাশকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।  তাঁর খোঁজে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ অভিষেকের বাসভবনে তল্লাশি চালিয়েছিল। তার পর হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও যায়। এরপর আগাম জামিন চেয়েও আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু তাঁকে আগাম জামিন দেওয়া হয়নি। এখন তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। যাতে বিদেশে না পালাতে পারেন।

এমন আবহে চুঁচুড়ার সাহাগঞ্জ থেকে তাঁর ঘনিষ্ঠকে তুলে নিয়ে গেল পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের দাবি, সুমিত এলাকায় ভালো ছেলের মুখোশ পরে থাকতেন। তাঁর বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ ওঠেনি। তাই কী কারণে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনও ধারণা নেই তাঁদের। পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন, তাঁর ছেলে মূল্যবান পাথরের ব্যবসা করে। গতকাল রাত এগারোটার পর পাঁচজন পুলিশ এসে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় প্রতিবেশীরা হতবাক হয়ে গিয়েছেন।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট