শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সপ্তাহান্তে ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক থাকুন। ট্র্যাক মেরামতির কাজের জন্য ২৭ ও ২৮ জুন পূর্ব রেলের আসানসোল ও হাওড়া বিভাগে একাধিক মেমু ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের ছাড়ার সময়েও পরিবর্তন আনা হয়েছে। ফলে শনি ও রবিবার নিত্যযাত্রীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন আসানসোল বিভাগের ওয়ারিয়া ও দুর্গাপুরের মধ্যে ট্র্যাক মেরামতির কাজ হবে। সেই কারণে চারটি মেমু ট্রেন চলবে না। এই কাজের জন্য নির্দিষ্ট সময় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এদিকে ২৮ জুন, রবিবার হাওড়া বিভাগের ব্যান্ডেল স্টেশন এলাকায় ট্র্যাক মেরামতির জন্য সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত বিশেষ কাজ চলবে। এর ফলে কাটোয়া, ব্যান্ডেল, হাওড়া, নৈহাটি, মেমারি ও পাণ্ডুয়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর প্রভাব পড়বে বহু নিত্যযাত্রীর উপর। শুধু ট্রেন বাতিলই নয়, কয়েকটি ট্রেনের ছাড়ার সময়ও পরিবর্তন করা হয়েছে। হাওড়া-আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে ছাড়বে। কাটোয়া-হাওড়া লোকালও ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে। এছাড়া কামনাড়া ও ক্ষেতিয়া স্টেশনের মধ্যে বিদ্যুতের তারের রক্ষণাবেক্ষণের জন্য বর্ধমান-কাটোয়া লোকাল ১৫ মিনিট দেরিতে চলবে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে আগেই ট্রেনের সময়সূচি দেখে স্টেশনে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 বাতিল ট্রেনগুলি

২৭ জুন (শনিবার)

•আসানসোল-বর্ধমান মেমুঃ আপ- ৬৩৫২২, ৬৩৫২৪\ ডাউন-৬৩৫১৫,৬৩৫১৭

২৮ জুন (রবিবার)

• কাটোয়া-ব্যান্ডেল: আপ- ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫০\ডাউন- ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩
• হাওড়া-কাটোয়া: আপ- ৩৭৯১৭\ডাউন- ৩৭৯২২
• ব্যান্ডেল-নৈহাটি: আপ- ৩৭৫৪২\ডাউন- ৩৭৫৪১
• মেমারি-হাওড়া: আপ- ৩৭৬৫৬\ডাউন- ৩৭৬৫৫
• পাণ্ডুয়া-হাওড়া: আপ-৩৭৬১৪\ডাউন-৩৭৬১১

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে