সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের পর ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। কার্যত শনিবার কলকাতা মেট্রো যাত্রীদের জন্য দুর্ভোগের দিন হয়ে উঠল। দিনের শুরুতেই আত্মহত্যার চেষ্টার জেরে ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটে। সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই দুপুরে ফের একই ঘটনার কারণে পরিষেবা ব্যাহত হয়। যার ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে।

তবে দু’টি ঘটনাতেই আত্মঘাতী হতে যাওয়া দু’জনকে তৎপরতার সঙ্গে রক্ষা করেছেন মেট্রোর নিরাপত্তারক্ষীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর জেরে বহু যাত্রী বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে বাধ্য হন এবং বিভিন্ন স্টেশনে ভিড় ও বিশৃঙ্খলার ছবি সামনে আসে। শনিবার সকাল ৭টা ২০ নাগাদ ব্লু লাইনের আপে কালীঘাটে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। এক ব্যক্তি আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে দ্রুত পরিস্থিতি সামাল দেন মেট্রো রেলের নিরাপত্তাকর্মীরা। তাঁকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও কিছু সময়ের জন্য পরিষেবা ব্যাহত হয়। ওই সময় আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যবর্তী অংশে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বেলগাছিয়া ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা, ফের ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা

তবে কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দুপুর প্রায় ৩ টা ৭ মিনিটে বেলগাছিয়া স্টেশনেও একই ধরনের ঘটনা ঘটে। শহিদ ক্ষুদিরামমুখী একটি ডাউন মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের দ্রুত হস্তক্ষেপে তাঁকেও জীবিত অবস্থায় লাইন থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্লু লাইনের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকলেও, আংশিক পরিষেবা বন্ধ থাকায় বহু যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সম্পূর্ণ ব্লু লাইনে পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একই দিনে পরপর দু’বার আত্মহত্যার চেষ্টার ঘটনায় মেট্রো স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর