ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা চুক্তি বাতিল হয়ে যাবে? গোটা বিশ্বে এখন এই বিষয়েই আলোচনা চলছে। কারণ ফের হামলা পাল্টা প্রত্যাঘাত করছে তেহরান ও ওয়াশিংটন। শনিবার (স্থানীয় সময়) ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালি দিয়ে পানামার পতাকা লাগানো একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরান হামলা চালানোর প্রতিবাদেই এই জবাব, জানিয়েছে আমেরিকা। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘এমন একটা সময় আসতে চলেছে, যখন আমরা আর সংযত থাকতে পারব না। যে কাজটা খুব সফল ভাবে আমরা শুরু করেছিলাম, সেটা হয়তো সামরিক ভাবেই শেষ করতে বাধ্য হব। সেটা যদি হয়, ইরানের আর কোনও অস্তিত্বই থাকবে না। ওরা শোধরাবে না। সংঘর্ষবিরতির সমঝোতাকে সম্মান জানানোর সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল। ওরা সেটা করবে না বলেই ঠিক করেছে।’

আরও পডুন: করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

অর্থাৎ ট্রাম্পের কথাতেই স্পষ্ট, তেহরানের উপর বড়সড় হামলা চালাতে চলেছে আমেরিকা। ঘটনার সূত্রপাত, হরমুজ প্রণালিতে পানামার পতাকা লাগানো একটি তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা চালানোকে কেন্দ্র করে। জানা যায়, দুই মিলিয়ন ব্যারল ক্রুড ওয়েল নিয়ে হরমুজ প্রণালি পার করছিল ওই ট্যাঙ্কারটি। তখনই তাতে হামলা চালায় ইরান। যদিও ট্যাঙ্কারে থাকা ক্রু সদস্যদের কিছু হয়নি। কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ট্য়াঙ্কারটি। জবাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা। তারপরে শনিবার (স্থানীয় সময়) ফের হামলা চালিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেনার তরফে একটি ফুটেজ ও তথ্য প্রকাশ করা হয়েছে। ইরানের দশটি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। নজরদারি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন সংরক্ষণের কেন্দ্র এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খনিতে হামলা চালিয়েছে মার্কিন সেনা। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। এর পাল্টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরানও। যার ফলে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে কুয়েত ও বাহারাইনে। যার ফলে মধ্যপ্রাচ্যে ফের একবার উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বিঘ্নে যাতায়াত করুন, এই বার্তা দিয়ে আমেরিকা সমস্ত তেলবাহী ট্যাঙ্কারকে আশ্বস্ত করেছে। হরমুজ প্রণালিতে সর্বদা নজরদারি চালাচ্ছে ওয়াশিংটন।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ