ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: যতদিন যাচ্ছে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক হাজারের গণ্ডি টপকেছে নিহতের সংখ্যা। জোড়া ভূমিকম্প কতটা ক্ষতি করেছে লাতিন আমেরিকার এই দেশটিতে, তা মৃত্যুমিছিল দেখে অনুমান করা যাচ্ছে। শনিবার (ভারতীয় সময়) ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ১,৪৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত ৩ হাজার ২৩৮। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য ভেনেজুয়েলার প্রশাসনের তরফে দেওয়া হয়েছে যে, এই ভূমিকম্পের ফলে ঘরছাড়া ৩, ১৪২ জন।

আরও পডুন: করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

জোড়া ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলা কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকাজে হাত লাগাতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ হাজার উদ্ধারকারীরা পৌঁছেছেন উদ্ধারকাজের জন্য। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে মরদেহ। এছাড়াও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর তথা সমুদ্র সৈকত লা গুয়াইরার অবস্থাও শোচনীয়। সেখানে উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। পর্যাপ্ত যন্ত্রপাতি বা ক্রেন নেই। ওই এলাকাতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশ, দমকলের সমস্ত কর্মী ও প্রায় ১৪ হাজার সেনা। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়েছেন, আরও ১৪টি দেশ থেকে উদ্ধারকারীরা আসছেন সাহায্যের জন্য।

ভয়াবহ ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কয়েক হাজার ভবন। রাজধানী কারাকাসের আলতামিরা এবং লস পালোস গ্রান্দেস এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ত্রুহিয়ো, ইয়ারাকুয়ি, কারাবোবো, আরগুয়া ও মিরান্দা এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কারাকাসের কাছাকাছি অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেটিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত উড়ান পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারীরা জলপথে যাচ্ছে ভেনেজুয়েলাতে। ধ্বংসস্তুপের নিচ থেকে একের পর এক নিথর, রক্তাক্ত দেহ উদ্ধার করেই চলেছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যাটা কোথায় গিয়ে থামবে কোনও অনুমান নেই প্রশাসনের কাছে। এদিকে গতকাল, শনিবার (ভারতীয় সময়) ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়