প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্ক ভাঙার পর থেকেই শুরু হয়েছিল টানাপড়েন। সেই বিবাদই শেষ পর্যন্ত রূপ নিল এক মর্মান্তিক ঘটনায়। কর্ণাটকের তুমাকুরু জেলায় জাতীয় সড়কে চলন্ত গাড়ির মধ্যে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, অপহরণের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি গাড়ির ভেতরেই বিস্ফোরণ ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন এক তরুণী ক্যাবচালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (২৭ জুন) কর্ণাটকের তুমাকুরু জেলার সিরা তালুকের যোগীহাল্লি এলাকার কাছে জাতীয় সড়ক–৪৮ দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি নাগেন্দ্রর। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক তরুণী এবং ক্যাবচালক প্রবীণ। তাঁদের উদ্ধার করে তুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীদের দাবি, নাগেন্দ্র ও বেঙ্গালুরুর বাসিন্দা ওই তরুণীর মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে কিছুদিন আগে তাঁদের বিচ্ছেদ হয়। ব্যক্তিগত মতবিরোধের জেরে তরুণী নাগেন্দ্রর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন এবং তাঁর ফোন নম্বরও ব্লক করে দেন।

আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

অভিযোগ, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগরে তরুণীর ভাড়া বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাগেন্দ্র। এরপর জোর করে একটি উবার ক্যাবে তুলে তাঁকে নিয়ে চলে যান। তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যাত্রাপথে নাগেন্দ্র তরুণীকে প্রাণনাশের হুমকি দেন। তদন্তকারীদের সন্দেহ, তাঁর কাছে একটি বিস্ফোরক ডিভাইস ছিল এবং সেটি তিনি তরুণীকেও দেখিয়েছিলেন। যোগীহাল্লির কাছে পৌঁছনোর পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, চলন্ত গাড়ির ভেতরেই নাগেন্দ্র ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর হামলা চালান। পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্যাবচালক গাড়ি থামিয়ে দিলে সুযোগ বুঝে তরুণী দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তরুণী গাড়ি থেকে বেরিয়ে আসার কয়েক মুহূর্তের মধ্যেই প্রবল বিস্ফোরণে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে আহুনে ভস্মীভূত হয়ে যায়। গাড়ির ভেতরেই আটকে জীবন্ত দগ্ধ হন নাগেন্দ্র। বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নাগেন্দ্র ইচ্ছাকৃতভাবেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরক সদৃশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। সেগুলির প্রকৃতি, বিস্ফোরণের কারণ এবং বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কাল্লামবেলা থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল