দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

এবার জোরকদমে চলবে ট্রাম পরিষেবা। কলকাতার সেই হারানো ঐতিহ্যকে পূর্ণরূপে ফেরানোর পরিকল্পনা করছে বিজেপি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর দুয়েক আগে আচমকাই খবর আসে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্য ট্রাম পরিষেবা। প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল এটি। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তা পুরোপুরি বন্ধ না হলেও পরিষেবা আংশিক কমেছে। কলকাতা শহরজুড়ে খুব সীমিত রুটে ধিকধিক করে চলছে ট্রাম। তবে আর নয়, এবার জোরকদমে চলবে ট্রাম পরিষেবা। কলকাতার সেই হারানো ঐতিহ্যকে পূর্ণরূপে ফেরানোর পরিকল্পনা করছে বিজেপি সরকার। এই প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, শিল্পের পুনর্জাগরন, কর্ম সংস্থানের বিস্তার, এটাই বিজেপির অঙ্গীকার।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতায় ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবনের জন্যে RITES-কে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ধাপ অনুসরণের মাধ্যমে কাজটি এগোবে। প্রথম ধাপে বর্তমানে যে যে রুটে ট্রাম চলছে, তার আধুনিকীকরণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে, কলকাতার দ্বিতীয় অফিস পাড়া তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সল্টলেক ও নিউটাউনে পর্যন্ত ট্রাম পরিষেবা সম্প্রসারণ করা হবে। অর্থাৎ ট্রামের নেটওয়ার্ক বাড়ানো হবে। ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়া কলকাতার পর্যটন শিল্পেও ব্যবহার করা হবে। বিদেশি তো বটেই, ভিন রাজ্যের মানুষদেরও কলকাতার অন্যতম আকর্ষণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ আর ট্রাম চড়া। তাই ট্রাম পরিষেবা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে বিজেপি সরকার।

জানা যাচ্ছে, কলকাতার দুইপ্রান্তে থাকা দুই তীর্থক্ষেত্র অর্থাৎ উত্তরের দক্ষিণেশ্বর ও দক্ষিণের কালীঘাটকেও ট্রাম দিয়ে যুক্ত করার পরিকল্পনা করছে বিজেপি সরকার। সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, রাজ্যের আগের সরকার ট্রামের পুনরুজ্জীবন নিয়ে কিছুই ভাবেনি৷ কোনও উদ্যোগ নেয়নি৷ তাই মুখ থুবড়ে পড়েছিল কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা৷ বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সরকার ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করছে৷ একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে, সম্প্রসারণের কথাও ভাবনা হচ্ছে৷ নতুন ট্রাম পরিষেবা পিপিপি মডেলে হবে। বিদেশী প্রযুক্তি ব্যবহার করা হবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে