ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। গত, মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করা হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে। যদিও এক সপ্তাহ হয়ে গেলেও মামলাটির শুনানি হয়নি। আজ, সোমবার ফের বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আগামিকাল মঙ্গলবার শুনানি হতে পারে।

আরও পডুন: আর্থিক বেনিয়ম থেকে সংগঠনের চাপ, সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার আর্জি জানিয়ে কিছুদিন আগেই বিধাননগর উত্তর থানায় চিঠি দেন অরূপ বিশ্বাস। যেহেতু বিধাননগর উত্তর থানা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। সেই কারণে ওই থানাতেই চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই চিঠির ভিত্তিতেই পরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর দশ তৃণমূল বিধায়ক। তাঁদের অভিযোগ ছিল, ওই তিনটি অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, কাটমানির টাকা ঢুকেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক। তারপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার তরফে ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করতে নির্দেশ দেওয়া হয়। ব্য়াঙ্ককে বলা হয়, জমা থাকা তৃণমূলের ৪৪০ কোটি টাকা তোলা যাবে না। লেনদেনের নথিও তলব করা হয়। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল।

আজ, সোমবার কালীঘাট তৃণমূলের আর্জির ভিত্তিতে আদলত জানায়, মামলার সঙ্গে যুক্ত অপর পক্ষকে নোটিস দিতে হবে। এই মামলায় যুক্ত করা হচ্ছে পুলিশ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। রাজ্য সরকারকেও মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কালীঘাট তৃণমূলের তরফে দ্রুত মামলার শুনানির আর্জি জানানো হয়। তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট জানায়, সব পক্ষকে নোটিস দিতে হবে। আগামিকাল মঙ্গলবার শুনানি হতে পারে। তবে সেই বিষয়ে বিবেচনা করে দেখা হবে।

আর্থিক বেনিয়ম থেকে সংগঠনের চাপ, সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান