হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের পর বাংলা জুড়ে জনপ্রতিনিধিদের উপর ‘ডিমবৃষ্টি’ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলা করেছিল তৃণমূল।  সেই মামলায় এবার রাজ্যকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই সঙ্গেই ডিম ছোড়ার ঘটনায় কী পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন? সবিস্তার রিপোর্ট তলব করেছে কলকাতা হাই কোর্ট। তৃণমূলের তরফে এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেটা খারিজ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়।  বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, “ডিম ছোড়ার ঘটনা রুখতে কী পদক্ষেপ করেছেন? এক-দু’জনকে গ্রেফতার করে কী হবে? সামজিক সচেতনতা তৈরি করতে হবে।” বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেছেন,  “সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব।” 

আরও পড়ুন: ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) রাজদীপ মজুমদার বলেন, “আমরা বলেছি যে, নিজেদের হাতে কেউ আইন তুলে নেবেন না। কিন্তু কোনও অভিযোগ না-পেলে আমরা কী ভাবে পদক্ষেপ করব?” তা শুনে তৃণমূলের আইনজীবী কল্যাণ পাল্টা সওয়ালে বলেন, “এগুলো (ডিম ছোড়া) পুলিশ নিজেরাই করছে। তা হলে জনগণ আর কী করবে? আজই অন্তর্বতী নির্দেশ দেওয়া হোক। বিমানবন্দরের মতো জায়গাতেও এই ধরনের আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন ডিম ছুড়তে। সরকার কী পদক্ষেপ করেছে?” তৃণমূলের অন্তবর্তী নির্দেশ দেওয়ার আর্জির প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য বিষয়টির কথা স্বীকার করে নিয়েছে সেই কারণে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। হাই কোর্ট রাজ্যকে হলফনামা দিয়ে সবিস্তার রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে। 

পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিস! উদ্ধার ৬০ টি দলিল

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

গরীব ডাব বিক্রেতাকে চরম ভর্ৎসনা দিয়া মির্জার ৫ বছরের ছেলের, নেটপাড়ায় নিন্দার ঝড়

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা