মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল। তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বীরভূমের সিউড়ি জেলা আদালত। যার ফলে যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বীরভূমের কেষ্ট। আর সেই গ্রেফতারি এড়াতেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের তরফে কেষ্ট মণ্ডলের আর্জি গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। এখন দেখার কলকাতা হাইকোর্ট অনুব্রতকে রক্ষাকবচ দেয় কিনা।

আরও পডুন: রামনবমী-হিংসায় ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পতি শাকির! আদালতে বিস্ফোরক দাবি এনআইএর

ঘটনার সূত্রপাত, ২০২১ সালে। অভিযোগ, সেই বছরে বাংলার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্য়বসায়ী শান্তিনিকেতন থানায় অনুব্রত-সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ওই ব্যবসায়ীর অভিযোগ ছিল, ২০২১ সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা-বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার সামগ্রী লুট করা হয়। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্ট’র নির্দেশেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছিলেন ওই ব্যবসায়ী। যদিও শুভেন্দুবাবুর অভিযোগ, সেই সময়ে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি শান্তিনিকেতন থানা। পুলিশের কোনও সাহায্য না পেয়ে প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। রাজ্যে পালাবদলের পর ফের শান্তিনিকেতন থানায় গিয়ে অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ করতেই এবারে পদক্ষেপ করে পুলিশ। ওই মামলা এফআইআর দায়ের করে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই মামলায় গ্রেফতারির হাত থেকে বাঁচতেই প্রথমে সিউড়ি আদালতের দ্বারস্থ হন অনুব্রত। কিন্তু আজ, বুধবার সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। তারপরেই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

রামনবমী-হিংসায় ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পতি শাকির! আদালতে বিস্ফোরক দাবি এনআইএর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির