ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানিংয়ের মৌখালিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে ভেঙে ফেলা শুরু হল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকেই কাঠামো ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের অভিযোগ, মাতলা নদীর চর দখল করে নিয়মবহির্ভূতভাবে ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্তের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই ক্যাফে মালিকের কাছে উচ্ছেদের নোটিস পাঠিয়েছিল। সেই নোটিসের মেয়াদ শেষ হওয়ার পর এদিন ভাঙার অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন। প্রশাসনের উপস্থিতিতেই ধাপে ধাপে ক্যাফের অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ চলছে। 

ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার গ্রেফতারের পর থেকেই আলোচনায় আসে তাঁর ছেলে ইমারান মোল্লার পরিচালিত ক্যাফেটেরিয়া ‘অরণ্যের কুলে’। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ে মৌখালি এলাকায় ওই ক্যাফে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। গোটা অভিযান ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর চরের উপর ক্যাফেটি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা চললেও সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে প্রশাসনের নজরে আসে।

আরও পড়ুন: বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে শওকত মোল্লাকে গ্রেফতার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্ত চলাকালীনই ইমরান মোল্লার মালিকাধীন ক্যাফেটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ক্যাফের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের দাবি, জমা দেওয়া নথি খতিয়ে দেখে জানা যায়, সেচ দফতরের অধীন মাতলা নদীর চরের জমি দখল করে ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল এবং তার জন্য প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছিল না। সেই রিপোর্টের ভিত্তিতে মহকুমাশাসক অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। সেই নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকেই বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ক্যানিং মহকুমা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং জীবনতলা থানার পুলিশও অভিযানের সময় উপস্থিত ছিলেন।

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

গা ঢাকা, ফোন বন্ধ, বারবার ডেরা বদল! শেষ পর্যন্ত STF-র জালে ‘বাগুইআটির বাঘ’ দেবরাজ

টেলিভিশনে লাইভ শোয়ে বৈভবকে সূর্যবংশীকে কদর্য মন্তব্য রবি শাস্ত্রীর

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

রিয়েলিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতি মুন্সীর গোপন চ্যাটের স্ক্রিনশট ফাঁস

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের