বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার হামলা নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই। যদিও তাঁর মরদেহ এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে তাঁর শেষকৃত্যের রীতি শুরু হবে ইরানের রাজধানী তেহরানে। ৯ জুলাই মাশহাদ শহরে সমাধিস্থ করা হবে খামেনেইকে। সেই শেষকৃত্যে উপস্থিত থাকবেন না খামেনেই পুত্র তথা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। আজ, বৃহস্পতিবার এই খবরটি জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লা হাকিম এলাহি।

নিরাপত্তাজনিত কারণে বাবার শেষকৃত্যে হাজির থাকতে পারছেন না মোজতবা। আপাতত আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি বজায় থাকলেও ইজরায়েলের পদক্ষেপ নিয়ে চিন্তায় রয়েছে তেহরান। মোজতবা প্রকাশ্যে এলে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কী করবে, তার কোনও ধারণা বা অনুমান নেই ইরানের। তাই কোনও ঝুঁকি এই মুহূর্তে নিতে চাইছে না তেহরান। আয়াতুল্লা আলি খামেনেইর শেষকৃত্য রীতিতে প্রায় গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন। ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। পরিস্থিতির কথা মাথাতে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তা ভেদ করে ইরানের বর্তমান সুপ্রিম লিডারের উপর কোনও হামলা যেন ইজরায়েল না চালাতে পারে। সেই কারণেই বাবার শেষকৃত্যে প্রকাশ্যে আসবেন না মোজতবা।

আরও পডুন: হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

এই বিষয়ে আয়াতুল্লা হাকিম এলাহি জানিয়েছেন, ‘গত সপ্তাহে ইরানে গিয়েছিলাম। কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করলাম। তাঁরা মোজতবার সঙ্গে দেখা করেছে। ওরা বলল, মোজতবা চাইছে প্রকাশ্যে আসতে। বিশেষ করে বাবার শেষকৃত্যের সময়ে উপস্থিত থাকতে চাইছে। মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাতে সম্মতি দিচ্ছে না। এই মুহূর্তে মোজতবার প্রকাশ্যে আসাটা খুবই ঝুঁকির কাজ হয়ে যাবে, বলে মনে করছেন আমাদের গোয়েন্দা বিভাগের কর্তারা।’

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ জানতে চেয়ে মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল