আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার কাছে হেরে যায়নি তারা, হার মানতে হয়েছে সমাজের কাছে। একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখেছিলেন। হয়তো সংসারও গড়তে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের পথেই দাঁড়িয়ে ছিল অদৃশ্য এক দেওয়াল। শেষ পর্যন্ত জীবনের বদলে মৃত্যুকেই বেছে নিলেন দু’জন। মৃত্যুর পরেও একে অপরের সঙ্গ ছাড়লেন না। তরুণীর সিঁথিতে লেগে থাকা সিঁদুর যেন জানিয়ে দিল, শেষ মুহূর্তেও সম্পর্ককে স্বীকৃতি দিয়েই বিদায় নিয়েছে তাঁরা। 

উত্তরপ্রদেশের মহোবা জেলার চরখারি থানা এলাকার সাবুয়া গ্রামের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিচয়, ২৪ বছরের উপেন্দ্র বিশ্বকর্মা এবং ২২ বছরের আরতি কুশওয়াহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চরখারির একটি করাতকলে কাজ করতেন উপেন্দ্র। সেখানেই আরতির সঙ্গে পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় গভীর প্রেমে পরিণত হয়। গত তিন বছর ধরে পরিবারের অজান্তেই চলছিল তাঁদের সম্পর্ক। ঘটনার দিন সন্ধ্যায় আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান আরতি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পরদিন সকালেই সামনে আসে মর্মান্তিক সেই দৃশ্য। মাঠের ধারে আমগাছ থেকে উদ্ধার হয় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ। উপেন্দ্রর বন্ধু আশিস পাঠকের দাবি, তাঁদের সম্পর্কের কথা তিনি জানতেন। তাঁর অনুমান, ভিন্ন জাতের হওয়ায় সমাজ ও পরিবারের বাধার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন দু’জন। সেই ভয়ই হয়তো তাঁদের এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

আরও পড়ুনঃ শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে সমস্ত নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। তদন্তকারীদের বক্তব্য, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। 

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক