হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেও শোধরাচ্ছেন না হুমায়ুন কবীর। ফের হুমকি ও বিতর্কিত মন্তব্য করলেন নওদার বিধায়ক। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য নিয়ে মু্র্শিদাবাদের শক্তিপুর ও রেজিনগর থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় আজ, শুক্রবার শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তা এড়িয়ে গিয়েছেন তিনি। শুধুই এড়িয়ে যাওয়া নয়, রীতিমতো সেই থানার ওসির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। হুমায়ুন বলেছেন, ‘ওসি যেখানে যাচ্ছে সেখানেই বলছে আমার বাপ এসেছে! আজ যাচ্ছি না হাজিরা দিতে। তবে আমি এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় হাজির হব। আমার নতুন বাবার সঙ্গে দেখা করতে যাব। প্রয়োজনে মাকে নিয়ে যাব। দেখি তার স্বামীকে চিনতে পারে কিনা।’

আরও পডুন: মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

‘স্যাটাভাঙা মার’ মন্তব্য নিয়ে এমনিতেই বিপাকে পড়েছেন হুমায়ুন। এফআইআর দায়েরের পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ। দুই থানার তরফে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। যার মধ্যে আজ, শক্তিপুর থানার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তবে আগামিকাল, শনিবার রেজিনগর থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন। এই বিষয়ে তিনি বলেছেন, ‘আগামিকাল, শনিবার রেজিনগর থানায় হাজিরা দিতে যাব। জমায়েত করে হাজিরা দিতে যাব। এক হাজার লোক আমার সঙ্গে যাবে। আমাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে আমার সঙ্গে এক হাজার লোক যাবে।’ নিজের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে অনড় হুমায়ুন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘এই ঘটনায় যদি আমার জেল হয় হবে। কিন্তু হাইকোর্টে গিয়ে কোনও আগাম জামিন বা রক্ষাকবচ নেব না।’

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন