চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তোলাবাজির তদন্তে গতি আনতে বিশেষ তদন্তকারী (SIT) গঠন করল বিধাননগর পুলিশ কমিশনারেট। আর্থিক লেনদেন, সম্পত্তি কেনাবেচা এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখতে একাধিক দিক থেকে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্তে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন এক ডেপুটি কমিশনার (ডিসি)। তাঁর সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট থানার আইসি এবং আরও চারজন অভিজ্ঞ তদন্তকারী অফিসার। 

তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে দেবরাজ চক্রবর্তীর ল্যাপটপ থেকে। পুলিশ দাবি করেছে, ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর বা সাইফন করার সম্ভাব্য তথ্য সামনে এসেছে। পাশাপাশি বিভিন্ন সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত নথি এবং একাধিক সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এছাড়াও ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর সঙ্গে দেবরাজের আর্থিক লেনদেনের সম্ভাব্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এমন কিছু নথি মিলেছে, যা থেকে একটি রিসর্ট ও হোটেল সংক্রান্ত বিনিয়োগের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লগ্নি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যেও দেবরাজ চক্রবর্তীর কোনও বিনিয়োগ ছিল কি না। সেই আর্থিক লেনদেনের উৎস ও বৈধতা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন: কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

এদিকে উদ্ধার হওয়া দেবরাজের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাট ডিলিট করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সেই ডিলিট হওয়া চ্যাটগুলি পুনরুদ্ধারের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ওই চ্যাটগুলিতে মামলার গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। পুলিশ আরও জানতে পেরেছে, ‘ডিসি গ্লোবাল’ সংস্থার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। কেন এবং কী উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের কথোপকথন মুছে ফেলা হয়েছিল, সেই বিষয়টিও এখন সিটের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়