রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ের বহুল আলোচিত ‘হানিমুন মার্ডার’ মামলা ফের শিরোনামে। গত বছর স্বামী রাজা রঘুবংশীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনম রঘুবংশীর জামিন ঘিরে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। যদিও মেঘালয় সরকারের আবেদনের ভিত্তিতে বিষয়টি শুনানিতে তোলে সুপ্রিম কোর্ট। আপাতত সোনমের জামিন বাতিল করতে রাজি হয়নি দেশের শীর্ষ আদালত। তবে মামলার অগ্রগতির উপর কড়া নজর রাখার ইঙ্গিত দিয়েছে আদালত। ফলে, এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।

গত বছর ২৩ মে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম রঘুবংশী মধুচন্দ্রিমা কাটাতে মেঘালয়ে যান। সেখানে সোহরা (চেরাপুঞ্জি) এলাকায় বেড়াতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যান দু’জন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। প্রায় নয় দিন খোঁজ চালানোর পর একটি গভীর খাদ থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর দেহ। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও তদন্ত যত এগোয়, ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই ষড়যন্ত্রের অন্যতম মূল অভিযুক্ত রাজা রঘুবংশীর স্ত্রী সোনম। তদন্তে আরও অভিযোগ ওঠে, স্বামীকে খুন করার জন্য ভাড়াটে দুষ্কৃতীদের সাহায্য নেওয়া হয়েছিল। এরপর গত বছরের জুন মাসে সোনমকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: আরাগচি-গালিবাফকে হত্যার পরিকল্পনা ইজরায়েলের, ইরানকে সতর্ক করল আমেরিকা

চলতি বছরের এপ্রিল মাসে শিলংয়ের একটি আদালত সোনম রঘুবংশীকে জামিন দেয়। পরে ২৯ জুন মেঘালয় হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মেঘালয় সরকার। তাদের দাবি ছিল, মামলার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তের জামিন বাতিল করা উচিত। শুক্রবার অর্থাৎ আজ মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ প্রথমে জামিন বাতিলের সম্ভাবনার কথা বিবেচনা করলেও পরে জানানো হয়, সোনম ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছেন। সেই পরিস্থিতিতে এই মুহূর্তে জামিন বাতিলের নির্দেশ দিতে রাজি হয়নি আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে মামলার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তারা পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে সোনম রঘুবংশীকেও নোটিস পাঠানো হয়েছে। ফলে আপাতত জামিন বহাল থাকলেও মামলার পরবর্তী শুনানিতে আদালতের অবস্থান গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়