তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের কনভেনশন সেন্টারে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছে বিজেপি সরকার। আজ, শুক্রবার সেই প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজেজু, বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই প্রশিক্ষণ শিবিরেই বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ‘বিগত ১৫ বছরের কথা বলতে চাই না। কিন্তু কিছু বিষয় না বললেই নয়। তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকত না। পাঁচ বছর বিরোধী দলনেতা ছিলাম, কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না। আমাকে ছাড়াই বিভিন্ন মিটিং হত। প্রত্য়েক বছর বাজেটের আগে আমাকে বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হত। দীর্ঘ ছয় মাস সাসপেন্ড ছিলাম। তৃণমূলের আমলে বিরোধী দলের বিধায়ক-সাংসদদের কোনও মর্যাদা ছিল না। কিন্তু আমরা সেই ট্রেন্ড বদলে দিয়েছি। আমার সমস্ত সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়ক-সাংসদদের ডাকছি। সবাই মিলে উন্নয়ন করব, এই মন্ত্রেই একসঙ্গে কাজ করছি আমরা।’

আরও পডুন: চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এ রাজ্যের পরিস্থিতি এতটা খারাপ ছিল না। আগে ৩৪ বছর পার্টি অফিস থেকে সরকার চলত। শেষ ১৫ বছরে যা হয়েছে তা পাল্টানোর চেষ্টা চলছে। সবাই মিলে একসঙ্গে কাজ করে পরিস্থিতির উন্নতি করব।’ শুধুই তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও এদিন সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনের কনভেনশন সেন্টারে বক্তব্য রাখতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণও করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে যুক্ত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলার বিধানসভায় সেই বিষয়ে প্রস্তাব আসে। এই মাটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁর জন্মবার্ষিকী আমরা মহাসমারোহে পালন করব।’ 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন