একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মতলায় ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ কর্মসূচি ঘিরে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী অগস্ট মাসে।

২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভা ঘিরে এই মামলা দায়ের হয়। অভিযোগ, সভার জন্য শহরের প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে আদালতের আগের নির্দেশ লঙ্ঘিত হয়েছে বলেই দাবি মামলাকারীর। প্রসঙ্গত, ২০১৮ সালে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক সভা বা সমাবেশের জন্য শহরের বড় বা প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না। রাস্তার অন্তত একটি অংশ সবসময় যানবাহন ও পথচারীদের জন্য খোলা রাখতে হবে। পাশাপাশি অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার চলাচল নিশ্চিত করারও নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, ওই নির্দেশ অমান্য করেই ২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় সভার আয়োজন করে তৃণমূল। এর জেরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষ সমস্যায় পড়েন। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। গত ১৯ জুন মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুনঃ চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

শুক্রবার মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকেই হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামার ভিত্তিতেই মামলার পরবর্তী শুনানিতে আদালত পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। আগামী অগস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা।

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?