পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হল। আহত আরও ৮। আজ, শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখওয়ার সীমান্তের কাছে ডেরা ইসমাইল খান এলাকায়। যাত্রীবাহী একটি বাস পাকিস্তানের কোয়েট্টা থেকে রওনা দিয়েছিল পেশোয়ারের উদ্দেশে। বালুচিস্তানের শেরানি জেলার ধানেশর এলাকা অতিক্রম করার পরে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। গভীর খাদে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

দুর্ঘটনা প্রসঙ্গে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগটির মুখপাত্র জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারীরা। দুই প্রদেশের জেলা প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। অন্যান্য সংশ্লিষ্ট বিভাগগুলিও কাজ করছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ দুর্ঘটনা প্রসঙ্গে শেরানির জেলাশাসক (ডিসি) ওয়ালি খান কাকর জানিয়েছেন, ‘কোয়েট্টা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। কোয়েট্টাতেই ৩৬ জন যাত্রী ওঠেন। মাঝপথে কোথাও আরও ১২ জন যাত্রী বাসটিতে উঠেছিলেন। বাসটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ বাসের চালকের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে এমন তথ্যও উঠে আসছে। দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

আরও পডুন: কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

বালুচিস্তান ও খাইবার পাখতুনখওয়ায় প্রচুর গিরিখাত রয়েছে। সেই গিরিখাতের উপরে থাকা দুর্গম রাস্তা দিয়েই যাতায়ত করে বাসগুলি। ঝুঁকি সবসময়েই থাকে। মাঝে মাঝেই তাই ঘটে দুর্ঘটনা।

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট