ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকাল মানেই কাঁঠালের মরশুম। কাঁঠালের কোয়া খাওয়ার পর অনেকেই বীজ ফেলে দেন বা জমিয়ে রাখেন। অথচ কাঁঠালের বীজেই লুকিয়ে রয়েছে দারুণ পুষ্টিগুণ। ফাইবার, ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ কাঁঠালের বীজ শরীরের জন্য যেমন উপকারী তেমনই এর স্বাদও অসাধারণ। ঘরে থাকা উপকরণ আর সহজ পদ্ধতিতে তৈরি করা যায় মুখরোচক কাঁঠাল দানার ভর্তা। গরম ভাত বা খিচুড়ির সঙ্গে এই ভর্তার স্বাদ হবে একেবারে অতুলনীয়।

কাঁঠাল দানার ভর্তা তৈরির উপকরণ

কাঁঠালের দানা – ২৫০ গ্রাম

পেঁয়াজ (কিউব করে কাটা) – আধা কাপ

রসুন – ২ কোয়া

শুকনো লাল লঙ্কা (গোটা)– ৮-১০টি

লবণ – স্বাদমতো

সরষের তেল – ২ টেবিল চামচ

আরও পড়ুন:

প্রণালি

প্রথমে কাঁঠালের দানার সাদা খোসা ছাড়িয়ে ভালভাবে ধুয়ে দিন। একটি কড়াইয়ে সামান্য সরিষার তেল গরম করে কাঁঠালের দানাগুলো মাঝারি আঁচে ভেজে নিন। দানাগুলো নরম হয়ে সেদ্ধ হওয়ার মতো অবস্থায় এলে নামিয়ে রাখুন। শুকনো লঙ্কা, রসুন ও লবণ একসঙ্গে শিলনোড়ায় ভালভাবে বেটে নিন। এরপর ভাজা কাঁঠালের দানাগুলো হালকা করে বেটে বা চটকে নিন। পেঁয়াজ কুঁচি, বাটা মশলা, কাঁঠালের দানা এবং বাকি সরষের তেল একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। তাহলেই তৈরি সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা। 

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন