বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বিজেপি সরকার। সেই শিবিরেই আজ, শুক্রবার যোগ দিতে গিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যান তিনি। সঙ্গে মারাত্মক অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, ‘প্রশিক্ষণ শিবিরে আসাটা আমার কর্তব্য ছিল। বিধায়ক হিসেবে এসেছিলাম। ওয়াকআউট করে বেরিয়ে যাওয়াটাও আমার সিদ্ধান্ত। সংসদে তৃণমূলকে ভাঙার খেলায় যুক্ত রয়েছেন স্পিকার ওম বিড়লা। অন্য দলে মিশে যাওয়া সাংসদদের বরখাস্ত না করে উনি গ্রুপ ফটো তুলছেন। আর বিধানসভার স্পিকার বেইমান বিধায়কগুলিকে অনুমোদন দিয়েছেন। এঁদের কাছে সংসদীয় রাজনীতি, নিয়মকানুন, শিষ্টাচার শিখব না।’

আরও পডুন: খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘গত ১৫ বছর ধরে রাজ্যের স্পিকার পদে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এখন উনি আমার সহকর্মী। তাঁর কাছ থেকেই পরিষদীয় রাজনীতি, নিয়মনীতি, শিষ্টাচার শিখে নেব। অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই।’ কুণাল ঘোষ ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন। তাই তাঁদের মতো বিধায়কের ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক কারণেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির বয়কট করলেন বেলেঘাটার বিধায়ক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তৃণমূল ছেড়ে কুড়ি জন লোকসভার সাংসদ অখ্যাত দল এনসিপিআইতে গিয়েছেন। সেই ঘটনায় সব জেনেও কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত নেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। অপরদিকে সই জাল কাণ্ডে দলের বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়ে আলাদা গোষ্ঠী বানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে বিদ্রোহী বিধায়করা ঋতব্রতকে বিরোধী দলনেতা বানিয়েছেন। আর তাতে সিলমোহর দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এই দুই কারণেই ক্ষুব্ধ রয়েছেন কুণাল, মত রাজনৈতিক মহলের একাংশের। এদিন প্রশিক্ষণ শিবিরে শিক্ষকের ভূমিকায় রয়েছেন ওম বিড়লা ও রথীন্দ্রনাথ। সেই কারণেই শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছেন বেলেঘাটার বিধায়ক।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF