খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিশেষ করে, বিচ্ছেদের পর সুজানের খোরপোশ হিসেবে হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি টাকা দাবি করার বিষয়টি ভক্তদের ক্ষুব্ধ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় এক দশক সময় পেরিয়ে গিয়েছে সুপারস্টার হৃতিক রোশন এবং সুজান খানের আনুষ্ঠানিক বিচ্ছেদের। তবুও তাঁরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন, দুই ছেলেকে একসঙ্গে বড় করছেন। যদিও হৃতিক ও সুজান দুজনের জীবনেই এখন নতুন মানুষ এসেছেন। হাঁটুর বয়সী অভিনেত্রী, গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেম আলোচনার তুঙ্গে থাকে সবসময়। অন্যদিকে সুজানও হৃতিককে ছাড়ার পর নতুন কাছের মানুষ পেয়ে গিয়েছেন। চারজনকে প্রায়শই তাঁদের একসঙ্গে হ্যাং আউট করতে দেখা যায়। সেই ছবিও ভাইরাল হয়। অথচ ২০১৪ সালে সুজানের সঙ্গে হৃতিকের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সে সময়ে নেটমহলে শোরগোল ফেলে দিয়েছিল। বিশেষ করে, বিচ্ছেদের পর সুজানের খোরপোশ হিসেবে হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি টাকা দাবি করার বিষয়টি হৃতিক-ভক্তদের ক্ষুব্ধ করেছিল। সুজানকে গোল্ড ডিগার, স্বার্থপর হিসেবে অভিহিত করেছিলেন তারা।

পরে শোনা যায়, হৃতিক সুজানকে ৩৮০ কোটি খোরপোশ দিতে রাজি হয়েছিলেন। এই জল্পনা বাড়তে থাকলে হৃতিক সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে সমস্ত গুজব নস্যাৎ করে দেন। জানান, এগুলো সব সংবাদমাধ্যমের মনগড়া খবর। সুজান তাঁর কাছ থেকে একটা টাকাও নেননি। এবার এই বিষয়ে মুখ খুললেন, সুজান খানের দিদি, গহনা ডিজাইনার ফারাহ খান আলি। জানান, তাঁর বোন সুজান ‘স্বার্থপর’ নন। তিনি খোরপোশ বাবদ হৃতিকের কাছ থেকে এক পয়সাও নেননি। তাঁদের মা-ও তাঁদের সেভাবে বড় করেননি। জানিয়ে রাখি, সুজান প্রখ্যাত অভিনেতা-প্রযোজক সঞ্জয় খান এবং তাঁর স্ত্রী জারিন খানের কন্যা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারাহ জানিয়েছেন, ‘সেই সময়ে হৃতিক সুজনের বিচ্ছেদের ঘোষণা সবাইকে হতবাক করেছিল। অনেক শোরগোল পড়ে গিয়েছিল। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের নানা মতামত ছিল, কিন্তু আমার মনে হয় তারা দুজনেই পুরো বিষয়টি খুব সুন্দরভাবে সামলেছেন। গুজব উঠেছিল সুজান হৃতিকের থেকে ৪০০ কোটি টাকার খোরপোশ চেয়েছিলেন। এটা ডাহা মিথ্যা কথা। আমরা এমন পরিবার ও মায়ের সন্তান, যিনি আমাদের শিখিয়েছেন যে জাগতিক জিনিস গুরুত্বপূর্ণ নয়, সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার বোন কোনও কিছুতেই বিচলিত হননি। একারণেই আজ তার প্রাক্তন স্বামী হৃতিক এবং প্রাক্তন শ্বশুর-শাশুড়ি পিঙ্কি ও রাকেশ রোশনের সঙ্গে তাঁর এত সুন্দর সম্পর্ক। সুজান অর্থলোভী নন। তিনি খুবই রুচিশীল এবং হৃতিকও একজন চমৎকার মানুষ।’ হৃতিক ও সুজান ছোটবেলার বন্ধু ছিলেন এবং ২০০০ সালের ডিসেম্বরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, ১৪ বছর সংসার করার পর তাঁরা ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেন।

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট