অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

রবি মোহানের চেন্নাইয়ের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় আড়াই লক্ষ টাকা নগদ ও ১০ লক্ষ টাকা মূল্যের একটি হীরার নেকলেস খোয়া গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত দক্ষিণী অভিনেতা রবি মোহনের চেন্নাইয়ের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় আড়াই লক্ষ টাকা নগদ ও ১০ লক্ষ টাকা মূল্যের একটি হিরের নেকলেস খোয়া গিয়েছিল। তবে নগদ টাকা উদ্ধার করা হলেও হিরের নেকলেস এখনও নিখোঁজ রয়েছে। এই ঘটনায় নায়কের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। আর গহনার সন্ধানে তদন্ত শুরু করেছে। প্রতিবেদন অনুসারে, গত ২২ জুন রবি মোহনের ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। জানান, অভিনেতার বাড়ি থেকে নগদ টাকা এবং ১০ লক্ষ টাকা মূল্যের হিরের নেকলেস চুরি হয়েছে।

এরপর পুলিশ অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর গৃহকর্মী ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তদন্ত চলাকালে, রবি মোহনের চালক হিসেবে কর্মরত রাজেশের ওপর সন্দেহ হয় পুলিশের। কারণ তিনি গত ছয় মাস ধরে কর্মরত ছিলেন। এরপর জেরার মুখে পড়ে রাজেশ লকার খুলে নগদ টাকা চুরির কথা স্বীকার করেন। এরপর পুলিশ তাঁর কাছে প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার করে অভিনেতাকে ফেরত দেয়। তবে, হিরের নেকলেসটি এখনও উদ্ধার করা যায়নি। রাজেশকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত এখনও চলছে।

গত মে মাসে বৈবাহিক কারণে খবরের শিরোনামে এসেছিলেন রবি মোহান। যেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর বিচ্ছিন্ন স্ত্রী আরতি রবির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর কোনও নতুন ছবি প্রেক্ষাগৃহে আসবে না। যদিও এর কিছুদিন পরেই চলচ্চিত্র নির্মাতা লোকেশ কানগারাজ ঘোষণা করেন যে, রবি মোহন তাঁর ‘বেঞ্জ’ ছবির মাধ্যমে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন। কাজের দিক থেকে, রবি মোহনের আসন্ন ছবি ‘করাথে বাবু’, যা ২৮ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড