সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে কিছুটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় তৃণমূল সাংসদের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে বলে আজ, শুক্রবার জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। যার ফলে ওই দিন পর্যন্ত সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। এই মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি করেছে। বর্তমানে তিনি সার্কিট বেঞ্চে আছেন, তাই এখন এই মামলাটি তিনি শুনতে পারবেন না। সেই কারণেই অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ ফিরলে তাঁর বেঞ্চেই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

আরও পডুন: পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার ২ জনপ্রিয় অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে তদন্ত করছে সিআইডি। সেই মামলাতেই দুবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। প্রথমে এই মামলায় সিআইডির তলব বারবার এড়িয়ে গিয়েছিলেন অভিষেক। কলকাতা হাইকোর্টে এই মামলায় রক্ষাকবচের আর্জিও বারবার জানিয়েছিলেন তিনি। গত ১১ জুন সেই মামলার শুনানি হয়েছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। তাতে বিচারপতি অভিষেকের আইনজীবীকে বলেছিলেন, আপনার মক্কেলকে তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষাকবচ দেব। আজ সন্ধ্য়া ৬টার মধ্যে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ মতোই সেদিন সন্ধ্যা ৬টায় ভবানী ভবনে সিআইডির দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক।

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!