১৪ বছর পরও মেলেনি বিচার! বরুণ বিশ্বাস হত্যা মামলায় নতুন তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামীকাল, অর্থাৎ রবিবার ৫ জুলাই। ঠিক ১৪ বছর আগে এই দিনেই উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। দীর্ঘদিন কেটে গেলেও বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। তাই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন তাঁরা।

শনিবার মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ হাজির হন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এতদিন তদন্তের নামে প্রহসন হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে গোটা ঘটনার নতুন করে তদন্ত করতে হবে। ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশন চত্বরে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বরুণ বিশ্বাসকে। তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। সমাজবিরোধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করতেন বলেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামও উঠে আসে পরিবারের অভিযোগে। তাঁদের দাবি, তাঁর নেতৃত্বেই ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামলা চালিয়েছিল। যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ হয়নি বলে অভিযোগ পরিবারের। ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের জেলেই মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জামিনে মুক্ত। পরিবারের অভিযোগ, আরও অনেক অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় আইনের নাগালের বাইরে থেকে গিয়েছেন। বরুণ বিশ্বাসের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের মূল চক্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণেই নতুন সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে।

 আরও পরুনঃ পেনশন প্রাপকদের জন্য ৭ বছরের বকেয়া এরিয়ার ও ৩৮% ডিএ দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

পরিবারের এক সদস্য বলেন, তদন্তের নামে এতদিন শুধু সময় নষ্ট হয়েছে। তাঁরা চান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে সিট গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক। তাঁদের কথায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মানুষের প্রত্যাশা বেড়েছে।তাই এবার ন্যায়বিচারের আশাতেই মুখ্যমন্ত্রীর দারস্থ হয়েছেন তাঁরা।

পেনশন প্রাপকদের জন্য ৭ বছরের বকেয়া এরিয়ার ও ৩৮% ডিএ দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাতামাতি না পসন্দ কপিল দেবের, কী বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

হৃদয়বিদারক মুহূর্ত! প্রকাশ্যে খামেনেইয়ের ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন

রাম মন্দিরের অনুদান গণনায় স্বচ্ছতা আনতে চালু হল ‘পকেটবিহীন’ পোশাক বিধি

দেশের জার্সিতে আজই হবে অভিষেক? বৈভবের রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

দাউদ সহ পাকিস্তানে লুকিয়ে থাকা ২৩ কুখ্যাত দুষ্কৃতীকে জঙ্গি ঘোষণা করল কেন্দ্র

দিল্লির গুলি-কাণ্ডে মালদহ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, বড় সাফল্য পুলিশের

সকাল থেকেই নিম্নচাপের প্রভাব, আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব?

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

ক্যান্টিনের বিলই ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ

হুমায়ুনকে কি আজ গ্রেফতার করবে পুলিশ? হাজিরার আগে বিস্ফোরক মন্তব্য বিধায়কের

খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে শোকস্তব্ধ ইরান, আবেগে ভাসলেন ইরানের স্পিকার ও বিদেশমন্ত্রী