তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে সম্পত্তি বেহাতের আশঙ্কা! আদালতের দ্বারস্থ বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে সম্পত্তিই না হাতছাড়া হয়ে যায়। সেই আশঙ্কায় আদালতে গেলেন মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ভাড়া দেওয়া বাড়ির মালিক মন্টু সাহা। শুধুই আদালতে নয়, সমস্যা সমাধানের জন্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও দেখা করতে চলেছেন তিনি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। 

মন্টু বাবুর দাবি, কালীঘাট-পন্থী তৃণমূল নেতৃত্ব চলতি জুলাই মাসে মেট্রোপলিটনের বাড়ি খালি করে দেবে বলেছিল। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নতুন করে মেট্রোপলিটনের ওই ভবন দখল করে নিয়েছে। গতকাল, শুক্রবার সন্ধ্যায় এসে সেই বাড়িতে তালাও লাগিয়ে দিয়েছে ফিরহাদ-জাভেদ খানরা। সেই কারণে ওই বাড়ির মালিক মন্টু সাহার চিন্তা ক্রমশ বাড়ছে। চুক্তি খেলাপি করা হচ্ছে তৃণমূলের তরফে, এই মর্মেই গতকাল, প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলেন মন্টু বাবুর ছেলে অমিত সাহা। তারপরে পরিস্থিতি বেগতিক দেখে তিনি আজ, শনিবার আদালতের দ্বারস্থ হয়েছেন মন্টুবাবু।

আরও পডুন: ড্রোনের মাধ্যমে বড় সাফল্য, নারীপাচার রুখে দিয়ে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পর মেট্রোপলিটনে ওই বাড়িতে দলীয় কার্যালয়ের ভাড়া নিয়ে ঘাসফুল শিবিরের সঙ্গে অশান্তি বেঁধেছিল মন্টুবাবুর। তাঁর দাবি ছিল, তৃণমূল নতুন করে বাড়িটি ভাড়া নেওয়ার বিষয়ে কিছুই বলেনি। তবুও দলীয় কার্যালয় এখনও খোলা রয়েছে। তারপরেই তৃণমূলের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল জুলাই মাসেই ওই বাড়ি ছেড়ে দেবেন তারা। এর মাঝেই গতকাল, শুক্রবার নতুন নাটক দেখা যায়। মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে নেয় ঋতব্রত-সন্দীপন সাহারা। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে ঘর দখল করে বসেন বিদ্রোহী বিধায়করা। এমনকি দলীয় অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও ওই বাড়ির মালিক জানান, কোনওপক্ষই তাঁর সঙ্গে কথা বলে এই কাজ করেনি। দুই গোষ্ঠীর ঝামেলার জেরে কোনও আইনি প্যাঁচে জড়িয়ে গেলে বাড়িটি হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন মন্টু সাহা।

এইসবের মাঝে আজ, শনিবার সকালে অন্য চিত্র দেখা যায়। এক ব্যক্তিকে আচমকাই এসে তৃণমূল ভবনের তালা খুলতে থাকেন। তাঁকে প্রশ্ন করা হলে, উত্তর দেন, ‘অমিত সাহা আমাকে পাঠিয়েছিলেন। আমাদের যে পজিশন আছে, সেখানে যাওয়ার কথা বলেছে।’

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩