উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। প্রকাশ্যে শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি দেওয়ার কারণে তাঁকে তলব করা হয়েছিল। তবে শক্তিপুর থানায় তলব এড়ালেও রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর। পুলিশের জেরার মুখেই সুর নরম করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। 

থানায় হুমায়ুন কবীরকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই নাকি তিনি সুর নরম করে বলেছেন, ‘আইনকে সম্মান করি।’ পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন অনেকবার  ক্ষমাও চেয়েছেন । পুলিশ আধিকারিকরা প্রশ্ন করেন মুর্শিদাবাদের সভা থেকে ‘মুসলমানদের’ জমায়েত করে স্যাটা ভাঙা মার দেব কেন তিনি বলেছিলেন? তার উত্তরে হুমায়ুন কবীর জানান, ‘এই বিষয়ের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি।’ কোথায় ক্ষমা চেয়েছেন এই বিষয়ে পুলিশ প্রশ্ন করলে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বলেন, ‘সেই ভিডিয়ো ক্লিপ দিয়ে দেওয়া হবে।’ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে শনিবার (৪ জুলাই) দুপুর তিনটে নাগাদ ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, নওদার বিধায়ক দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নে হ্যাঁ অথবা শুধু না বলে উত্তর দিয়েছেন। আগামী ১৪ জুলাই ফের তাঁকে রেজিনগর থানায় ডাকা হয়েছে । সেই নোটিসও শনিবার হুমায়ুন কবীরকে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

উল্লেখ্য, মুর্শিদাবাদের সভা থেকে হুমায়ুন কবীর বলেছিলেন, ‘আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।’ এই ‘সাটা ভাঙা মার’ নিয়েই শুরু হয় বিতর্ক। এমনকি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই হুমায়ুন কবীরকে সতর্ক করেছিলেন।

 

রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে