রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রাকে ঘিরে বড় ঘোষণা রাজ্য সরকারের। শতাব্দীপ্রাচীন ঐতিহ্য বহন করে চলা রথযাত্রাগুলিকে আরও জাঁকজমক করে তুলতে এবার বিশেষ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের বিভিন্ন জেলার ১০০ থেকে ১৫০ বছরের পুরনো রথযাত্রা আয়োজক কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। ইতিমধ্যে ঐতিহ্যশালী এই রথযাত্রা কমিটিগুলোর চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই এই অনুদানের চেক সংশ্লিষ্ট কমিটির অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে বিভিন্ন জেলার রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।

রথযাত্রা উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় প্রস্তুতি জোরদার করতে তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই সমস্ত জেলাসাশক প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য ভক্ত এই উৎসবে যোগ দেন। সেই কারণে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে আগে থেকেই সমন্বিত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে রথযাত্রার রুট এবং ভক্তদের ভিড় হয় এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেবা শিবির বা ফ্যাসিলিটেশন ক্যাম্প গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রথযাত্রার দিন নয়, উল্টোরথের দিনও এই শিবির চালু রাখতে হবে। প্রতিটি জেলার জন্য এই শিবির পরিচালনায় ১ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই সেবা শিবিরগুলিতে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা, তথ্য ও সহায়তা কেন্দ্রের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য আলাদা সহায়তার ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ভক্তবান্ধব পরিষেবাও চালু করা যাবে।

আরও পড়ুন: কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

জেলা প্রশাসনের মতে, যদি কোনও রথযাত্রা তার ঐতিহাসিক গুরুত্ব, বিপুল জনসমাগম বা উৎসবের ব্যপকতার কারণে অতিরিক্ত আর্থিক সহায়তার উপযুক্ত বলে বিবেচিত হয়, তবে তার বিস্তারিত কারণ উল্লেখ করে সরকারের কাছে সুপারিশ পাঠানো যাবে। উৎসবের আগে জেলা প্রশাসনকে পুলিশ, স্বাস্থ্য দফতর, দমকল, পূর্ত দফতর, পুরসভা, পঞ্চায়েত, পরিবহণ দফতর, রথযাত্রা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল লক্ষ্য থাকবে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া। নবান্ন আরও জানিয়েছে, রথযাত্রার রুট এবং সেবা শিবিরগুলিতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রচার নির্ধারিত নিয়ম মেনে করা যাবে। একই সঙ্গে সেবা শিবিরে কী কী সুবিধা পাওয়া যাবে, সে সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি কড়া সতর্কতা

৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

রথযাত্রায় বিশেষ ঘোষণা রাজ্যের, ঐতিহ্যবাহী কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেবে নবান্ন

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে

টুথপিককে অবহেলা করছেন? জানেন দাঁত খোঁচানোর কাঠিতেই হবে ১০ মুশকিল আসান