বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলা মানেই সেখানে হারজিত থাকবেই। আজ যে দল জিতছে, আগামিকাল তারাই হারতে পারে। কিন্তু একটি ম্যাচের ফলাফল যেন কখনও ব্যক্তিগত জীবন, মানসিক স্বাস্থ্য বা দৈনন্দিন কাজকর্মে নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ অনেকেই প্রিয় দল হারলে মন খারাপ করেন। খেলা দেখা বন্ধ করে দেন।  কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল বা সমালোচনা দেখে আরও হতাশ হয়ে পড়েন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস মেনে চললেই এই হতাশা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। জেনে নিন কি সেগুলি। 

নিজেকে সময় দিন 

প্রথমেই নিজেকে কিছুটা সময় দিন। প্রিয় দলের হার মেনে নিতে কষ্ট হওয়া একেবারেই স্বাভাবিক। তাই নিজের অনুভূতিকে অস্বীকার না করে কয়েক ঘণ্টা বা একদিন সময় দিন। এতে মন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন 

পছন্দের দল হারলে কিছু সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকাও ভাল। কারণ এই সময়ে বিভিন্ন ট্রোল, মিম বা খোঁচামূলক পোস্ট মানসিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে। তার বদলে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, প্রিয় বই পড়ুন বা গান শুনুন।

বন্ধুদের সঙ্গে আড্ডা

বন্ধুদের সঙ্গে আড্ডাও মন ভাল করার দারুণ উপায়। একই দলের সমর্থকদের সঙ্গে নিজের হতাশা ভাগ করে নিন। আর প্রতিপক্ষের সমর্থক বন্ধুদের মজাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে খেলাধুলার স্বাভাবিক অংশ হিসেবেই গ্রহণ করার চেষ্টা করুন। শুধু পরাজয়ের দিকে না তাকিয়ে ম্যাচের ইতিবাচক দিকগুলোও মনে করুন। তাতে হতাশা অনেকটাই কমে যায়।

পছন্দের কাজ করুন

 নিজের পছন্দের অন্য কোনো কাজে মন দেওয়া যেতে পারে। সিনেমা দেখা, বই পড়া, রান্না করা, ব্যায়াম করা বা হাঁটতে বের হওয়া মনকে দ্রুত সতেজ করে তুলতে সাহায্য করে।  সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন স্বপ্ন দেখুন। একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, হারের সময়ও নিজের দলের পাশে থাকেন।  

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের