প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ে বর্ষা মানেই দুর্ভোগ। প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙে যাওয়া, সেতু ক্ষতিগ্রস্ত হওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া যেন প্রতি বছরের ছবি। সেই সমস্যার স্থায়ী সমাধানে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। একইসঙ্গে মাত্র ২০ দিনের রেকর্ড সময়ে পুনর্নির্মিত দার্জিলিংয়ের দুধিয়া বেইলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ের মানুষের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দুধিয়ায় বালাসন নদীর উপর থাকা পুরনো সেতু ভারী বর্ষণে ভেসে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী ও পর্যটকেরা। সেই পরিস্থিতির দ্রুত মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর, পিডব্লিউডি এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাত্র ২০ দিনের মধ্যেই নতুন বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এবার শুধু সেতু নির্মাণেই থেমে থাকছে না সরকার। আগামী সেপ্টেম্বর থেকে দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম-সহ ৫০ সদস্যের একটি স্থায়ী সিভিল ডিফেন্স দল মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতিতে এই দল পুলিশ, সেনাবাহিনী ও দমকলের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চালাবে। পাশাপাশি উন্নত মানের দুর্যোগ মোকাবিলা সরঞ্জাম সংগ্রহের কাজও শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে আগামী মার্চ পর্যন্ত প্রাক্তন সেনাকর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে সিভিল ডিফেন্সের অধীনে বিশেষ ‘অগ্নিবীর’ ইউনিট গঠনের পরিকল্পনাও রয়েছে। কলকাতা, সাগরদ্বীপের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙেও এই বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুনঃ ‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

অনুষ্ঠানে উপস্থিত দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের উল্লেখ করেন। তিনি জানান, কালিম্পঙে নতুন মেডিক্যাল কলেজ, দার্জিলিংয়ে ট্রমা সেন্টার ও ৫০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকল্পনা, কার্শিয়াং মহকুমা হাসপাতালের সম্প্রসারণ, চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকার বিশেষ তহবিল এবং পাহাড়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। এছাড়া দার্জিলিং শহরের দীর্ঘদিনের যানজট কমাতে নতুন সার্কুলার রোড নির্মাণ এবং বিকল্প হাইওয়ের কাজও দ্রুত এগোচ্ছে। সব মিলিয়ে বর্ষাকালীন দুর্ভোগ কমানো, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং পাহাড়ে স্থায়ী দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো গড়ে তোলার দিকেই এবার জোর দিল রাজ্য সরকার।

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল