অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

অনুমতি ছাড়া আর প্রীতি জিন্টার ছবি, কন্ঠস্বর, নাম ব্যবহার করা যাবে না। 'ব্যক্তিত্ব অধিকার রক্ষা'র আর্জি নিয়ে গত মাসেই বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুমতি ছাড়া আর প্রীতি জিন্টার ছবি, কন্ঠস্বর, নাম ব্যবহার করা যাবে না। ‘ব্যক্তিত্ব অধিকার রক্ষা’র আর্জি নিয়ে গত মাসেই বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। AI ডিপফেক ছবি-ভিডিও এবং অন্যান্য অননুমোদিত অনলাইন কন্টেন্টের বিরুদ্ধে সুরক্ষা চেয়ে আদালতে মামলা করেছিলেন তিনি। অবশেষে অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল আদালত।

তারকাদের ছবি, কন্ঠস্বর, পোস্টার, নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করা হচ্ছে। যে কারণে বিপাকে পড়ছেন তারকারা। বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছে তারকাদের নাম, কন্ঠস্বর, পোস্টার। তাই সেগুলি রুখতে বর্তমানে ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্যে আদালতে ছুটছেন তারকারা। যাতে তাঁদের ছবি, পোস্টার, কন্ঠস্বর, তাদের অনুমতি ছাড়া আর ব্যবহার না করা হয়। ইতিমধ্যেই ‘ব্যক্তিগত অধিকার রক্ষায়’ আইনি সুরক্ষা পেয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আশা ভোঁসলে, সুনীল শেট্টি, পরিচালক প্রযোজক করণ জোহর, অমিতাভ বচ্চন, কমল হাসান, রজনীকান্ত, অক্ষয় কুমার, সলমান খানেরা। এবার এই তালিকায় জুড়ল প্রীতির নাম।

এদিন শুনানিতে অনলাইনে ডিপফেক ছবি-ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বোম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার। মেটার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে সতর্ক থাকা উচিত। আপনারা যদি এখন থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেন, তাহলে এ ধরনের অপরাধ থেমে যাবে।’ জবাবে মেটার আইনজীবী জানান যে, ডিপফেক ছবি-ভিডিও নিয়ে তাঁরা যথাসম্ভব ‘সক্রিয় পদক্ষেপ’ নিচ্ছেন। এদিন অভিনেত্রীর আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ বলেছেন, ইউটিউবে প্রায় ২৭৫টি চ্যানেলে অভিনেত্রীর বিকৃত ছবি-ভিডিও রয়েছে, ডিপফেক ভিডিও রয়েছে, জেখনে অভিনেত্রীর অশ্লীল পোশাক পরা ছবিতে প্রীতির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী। এগুলো অভিনেত্রীর জনপ্রিয়তা নষ্ট করার জন্যে যথেষ্ট। মেটার আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীকে নিয়ে সমস্ত ভুয়ো কন্টেন্ট সরিয়ে ফেলা হবে।

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে বিরল ভিডিও, প্রথমবার শোনা গেল খামেনির কণ্ঠস্বর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের