তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করা হয়েছিল। এবার ৪৪০ কোটি টাকার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি। বুধবার (৮ জুলাই) অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে এই আদেশটি জারি করা হয়েছে। 

ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তের কেন্দ্রে রয়েছে অর্থ তছরুপ ও অর্থপাচারের অভিযোগ। কেন্দ্রীয় সংস্থার দাবি, তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতেই তিনটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল অঙ্কের অর্থ ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তদন্তে ইডির নজরে এসেছে কলকাতার একটি সংস্থা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে । অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই সংস্থার কাছে প্রায় ১৬০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। সেই অর্থের একটি অংশ ব্যবহার করে একটি ব্যবসায়িক জেট বিমান ও একটি হেলিকপ্টার কেনা হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ। শুধু তাই নয় সেই উড়ান পরিষেবা তৃণমূলের কাছেই ভাড়ায় দেওয়া হয়েছিল বলেও ইডি  দাবি করেছে ।

আরও পড়ুন: মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

ইডি জানিয়েছে, এই গোটা আর্থিক লেনদেনের উৎস, অর্থের ব্যবহার এবং সম্ভাব্য অর্থপাচারের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে PMLA-এর ১৭(১-এ) ধারায় ব্যাঙ্কে থাকা অর্থ  বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করা হয়েছে।  জুন মাসে দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়, যেখানে বলা হয়েছিল যে একটি বড় সাইবার জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ  তৃণমূলের নির্দিষ্ট কিছু ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং পিএমএলএ-এর অধীনে ইডি তদন্ত শুরুর আগে অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। তদন্তকারীরা কেয়ারওয়েল ট্রাভেলস, উইন্ডবোর্ন এভিয়েশন এবং অনিতা ট্যুরসের মতো সংস্থাগুলির সঙ্গে যুক্ত   লেনদেনের পাশাপাশি তৃণমূলের অন্তত ১৮টি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন। 

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, কয়েক ঘন্টা পর ক্লাবঘরে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল