মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি। সেই বহুচর্চিত ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত নতুন তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট তৈরি করেছে। আজ বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য পুলিশের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। 

গত বছরের ডিসেম্বরে মেসির ভারত সফরের অন্যতম গন্তব্য ছিল কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর উপস্থিতি ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক টিকিট কেটে অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ, অনুমতি ছাড়াই বহু মানুষ মাঠের ভেতরে প্রবেশ করেন, যার ফলে পরস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত অভিযোগ করেন, প্রচুর মানুষ মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন। তাঁদের কারও মাঠে ঢোকার অনুমতি ছিল না। তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, মেসির নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে মন্ত্রীর আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 

আরও পড়ুন: মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি মাঠ ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ দর্শকদের একাংশ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে। পাশাপাশি ভাঙচুরের অভিযোগে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য শতদ্রু জামিনে মুক্তি পান। পরবর্তী সময়ে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় কলকাতা হাইকোর্ট নতুন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। আদালত চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়সীমার শেষ দিনেই রাজ্যের পক্ষ থেকে আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হলে বিচারপতি রিপোর্ট জমা দেওয়ার অনুমতি দেন। এখন আদালতের সামনে সেই রিপোর্ট পেশ হওয়ার পর তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর রয়েছে। দেওয়ার অনুমতি দিয়েছেন।

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব