শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা। এই দুই ফলাতেই আজ, বুধবার মুখ থুবড়ে পড়ল ভারতীয় শেয়ার বাজার। এদিন বিকেলে বাজার বন্ধের সময়ে সেনসেক্স ১৬৭৭.১২ পয়েন্ট পড়েছে। নিফটি পড়ে ৫১৬.৬৫ পয়েন্ট। যার ফলে দালাল স্ট্রিট থেকে এদিন কর্পূূরের মতো উবে যায় বিনিয়োগকারীদের প্রায় ১০ লক্ষ কোটি টাকা। যার ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, দুর্বল আন্তর্জাতিক বাজার এবং ভূরাজনৈতিক ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা। এইসবের কারণেই এদিন মুখ থুবড়ে পড়ে ভারতীয় শেয়ার বাজার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে যাওয়ায় জুন মাসে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছিল। যার ফলে ভারতীয় শেয়ার বাজারে ভালই আর্থিক লাভ হচ্ছিল বিনিয়োগকারীদের। কিন্তু গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে অশান্তি দেখা যাচ্ছে। বিশেষ করে গতকাল,মঙ্গলবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছিল, হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে উপর হামলা চালানো হয়েছে। যদিও কারা ওই হামলা চালিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা দাবি করে ইরানই এই হামলা চালিয়েছে। সেই দাবির ভিত্তিতেই গতকাল, মঙ্গলবার (ভারতীয় সময়) ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেয় মার্কিন সেনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-সহ একাধিক লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার পাল্টা দেওয়ার কথাও জানিয়েছে তেহরান। তার উপর ট্রাম্প এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আর কোনও যুদ্ধবিরতি চুক্তি থাকবে না। আর তারপরেই ফের যুদ্ধের আশঙ্কায় দালাল স্ট্রিটে হু হু করে পতন দেখা যায় এদিন।

আরও পডুন: মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট

বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স ২.১৪ শতাংশ কমে বা ১৬৭৭ পয়েন্ট পড়ে ৭৬,৫০৩-তে থেমেছে। অন্য দিকে নিফটিও নেমেছে। মোট ৫১৬ পয়েন্ট কমে ২৩,৮৮২.০৫-তে দাঁড়িয়েছে। মিড ক্যাপ স্টক দেড় শতাংশ এবং স্মল ক্যাপ স্টক ২ শতাংশের বেশি কমেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে পরিশোধিত তেলের দামও লাফিয়ে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম ৭৮.০৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে WTI ক্রুডও ৭৪ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গোটা বিশ্বের বাজারেও অস্থির পরিস্থিতি। টাকার দামেও রেকর্ড পতন হয়েছে। মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ০.৬ শতাংশ কমে ৯৫.৫০-এর নীচে নেমে গিয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের