সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে টানা বর্ষণের জেরে একের পর এক ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাতভর প্রবল বৃষ্টির পর আজ বৃহস্পতিবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়কের সেবক কালিবাড়ি সংলগ্ন এলাকায় বড়সড় ভূমিধস নামে। ধসের জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিম এবং ডুয়ার্সমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। দ্রুত রাস্তা পরিস্কারের কাজ শুরু হলেও আপাতত ওই রাস্তায় যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পংগামী যানবাহন শিলিগুড়ি–গজলডোবা–গরুবাথান–লাভা–আলগাড়া হয়ে চলাচল করতে পারবে। অন্যদিকে সিকিমগামী গাড়ির জন্য শিলিগুড়ি–গজলডোবা–গরুবাথান–লাভা–আলগাড়া–মঙসঙ–রেনক–রংপো–গ্যাংটক রুট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডুয়ার্সমুখী যানবাহনের জন্য শিলিগুড়ি–গজলডোবা–ওদলাবাড়ি–মালবাজার–চালসা পথও খোলা রাখা হয়েছে। এদিকে, কালিম্পং জেলার ২৯ মাইল এলাকাতেও টানা বৃষ্টির ফলে নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কর্মী এবং পুলিশ মোতায়েন রয়েছে। ধস সরিয়ে দ্রুত রাস্তা সচল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

এরই মধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১১ জুলাই থেকে টানা তিন দিন ১০ নম্বর জাতীয় সড়কের ১০ টা পর্যন্ত ওই অংশে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ে রাস্তা ঠিক করার পাশাপাশি ধসপ্রবণ এলাকায় নিরাপত্তামূলক পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে। মেরামতির সময় সিকিমমুখী যানবাহনের জন্য রংপো–রোরথাং–পাকিয়ং–রানিপুল হয়ে ৭১৭(এ) জাতীয় সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট গাড়ির জন্য ডুগা–পেন্ডাম সড়কও বিকল্প হিসেবে খোলা থাকবে। তাই পর্যটক ও সাধারণ যাত্রীদের যাওয়ার আগে বর্তমান রুট পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। অন্যদিকে আবহাওয়া দফতর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে। লাগাতার বৃষ্টির কারণে সিকিমের একাধিক এলাকাতেও নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। সাংখোলা–জিংলা–মার্টাম, তুমিন–ধানবাড়ি এবং লেগশিপ–রাভাংলা সড়কের বিভিন্ন অংশে ধস নামায় যান চলাচল ব্যাহত হয়েছে। ফলে আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন।

বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২২

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি