বিতর্ক পেরিয়ে মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা, ছেলে হল না মেয়ে? নাম কী রাখলেন?

চতুর্থ বিয়ের পাঁচ মাসের মধ্যে মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরে ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-কে বিয়ে করেন সুস্মিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থ বিয়ের পাঁচ মাসের মধ্যে মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরে ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-কে বিয়ে করেন সুস্মিতা। এর আগে কন্টেন্ট ক্রিয়েটর তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর সাংবাদিক দাদা সব্যসাচী চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। তবে তাঁদের হঠাৎ বিবাহ বিচ্ছেদের ঘোষণা গোটা সমাজমাধ্যমকে অবাক করে দিয়েছিল। এই নিয়ে কম বিতর্কও হয়নি সেই সময়ে। এর কিছুদিনের মধ্যেই শুভাশিসের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন তিনি। এত ঝগড়া অশান্তির পরেও তাঁর মধ্যে মা হওয়ার অদম্য ইচ্ছে জেগেছিল। অবশেষে ৬ জুলাই মা হয়েছেন তিনি, পূর্ণতা পেয়েছে তাঁর মাতৃত্বের স্বাদ। ফেসবুকে পোস্ট করে নিজেই বিষয়টি জানান তিনি। তবে সেই পোস্টে ছেলে না মেয়ের মা হলেন, তা জানাননি। তাঁর স্বামী শুভাশিস জানিয়েছিলেন, ৯ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরে তবেই জানাবেন সবটা। অবশেষে কথা রাখলেন অভিনেত্রী।

আজ, বৃহস্পতিবার (৯ জুলাই) সমাজমাধ্যমের পাতায় বেবি বাম্প শুটের ছবি পোস্ট করে জানালেন, তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। নাম কী রাখলেন? ছবি পোস্ট করে লিখলেন, ‘আমাদের ছোট্ট পুত্রসন্তান, সিডো। তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভাল মানুষ হয়ে উঠুক, এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’

 

প্রসঙ্গত, সুস্মিতার সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে বিস্তর আলোচনা চলেছে। তবে এই নিয়ে তখন মুখ খোলেন নি অভিনেত্রী। বরাবরই এড়িয়ে গিয়েছেন। অবশেষে গত সোমবার, সন্তান আসার খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।’ অর্থাৎ বরাবরই মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন সুস্মিতা। অর্থাৎ সন্তানের মা-বাবা হতে পেরে উচ্ছ্বসিত সুস্মিতা, শুভাশিস দুজনেই।

দিঘায় সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা! জারি নিষেধাজ্ঞা

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

‘DM আঙ্কেল, বিদ্যুৎ নেই পড়াশুনো করতে পারছি না’, সেনাকর্মীর মেয়ের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

ফোনে হয়েছে কথা দুই তারকার, ক্লোসাকে বিশেষ উপহার দেবেন মেসি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান