স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। রোজকারের খরচের জন্য প্রয়োজনে ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়পন্থীরা। আজ, বৃহস্পতিবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা থাকছে না কালীঘাট তৃণমূলের হাতে। এর জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত। আপাতত তিনিই ওই অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। কালীঘাট তৃণমূল চেকের মাধ্যমে টাকা গুলি তোলার জন্য ওই স্পেশাল অফিসারের কাছে পাঠাবে। তাঁর সইয়ের পরেই প্রয়োজনে টাকা তুলবে মমতাপন্থী তৃণমূল শিবির। এদিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ২১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। সেদিনই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আদালত। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদারকির কাজ করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। তাঁকেই স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। দলের প্রয়োজনীয় খরচ, আইনি লড়াইয়ের জন্য টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল। তবে বড় কোনও অঙ্কের টাকা আপাতত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে না মমতাপন্থীরা। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, ভবিষ্যতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশন কাউকে চূড়ান্ত স্বীকৃতি দিলে তখন আদালত অন্য সিদ্ধান্ত জানাবে। সেক্ষেত্রে কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত গোষ্ঠী এই নির্দেশের পরিবর্তন চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। 

আরও পডুন: চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে বিধাননগর উত্তর থানায় চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। তখন তিনি ঘাসফুল শিবিরের কোষাধ্যক্ষ ছিলেন। তার চিঠিকে সমর্থন জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল নেতারা। তারপরে গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় এই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ ছিল, বড় ধরনের সাইবার প্রতারণার টাকা তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করেছে। তারপরেই পুলিশ এফআইআর দায়ের করেছিল। সেই এফআইআরের পরের দিনই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার জন্য নির্দেশ দিয়েছিল পুলিশ। সেই পদক্ষেপের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল।

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫ বছর বয়সী ভারতীয় তরুণীর

বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

দুঃসংবাদ মরক্কো শিবিরে, সেরা গোলদাতা ছাড়াই নামতে হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে

নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

বেসনের নয় ময়দার লাড্ডু বানান, মুখে দিলেই গলে যাবে

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!