চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। চাকরি বিক্রির বিনিময়ে প্রায় ২০ কোটি টাকা তুলেছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী। আজ, বৃহস্পতিবার নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনটাই জানাল ইডি। পুরসভার নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি সুজিত। তার মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দেওয়া চার্জশিটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সুজিত বসু একাই অর্থের বিনিময়ে ৩৪০ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ২৮৪ জন। প্রার্থীপিছু গড়ে ৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে দাবি ইডির। 

প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন সুজিত বসু নিজেই। তাঁর হাত ধরেই এই পরিমাণ টাকা এসেছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশেষ আদালতে সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন ইডির আইনজীবি। চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু ও তাঁর দুই সংস্থার নাম রয়েছে বলে ইডি সূত্রের খবর। ১৮৬ পাতার এই চার্জশিটে পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন ডিরেক্টর অব ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জ্যোতিষ্মান তাঁর পদকে কাজে লাগিয়ে সরাসরি এই দুর্নীতিতে মদত দিয়েছিলেন। আর্থিকভাবে লাভবান হয়েছেন। এই দুর্নীতি থেকে প্রায় ৩ কোটি টাকা তাঁর হাতে এসেছিল। 

গত ১১ মে পুর-দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাঁর গ্রেফতারির ৬০ দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি। তাঁর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। চার্জশিটে ইডির অভিযোগ, তৃণমূল রাজত্বে পুরসভা নিয়োগের গোটা দুর্নীতির মূলচক্রী ছিলেন এই সুজিত বসু। তাঁর হাত ধরেই প্রায় ২০ কোটি টাকা এসেছে। চার্জশিটে ইডির আরও দাবি, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সময়ে প্রায় ৩৪০ জনের নাম সুপারিশ করেছিলেন সুজিত। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ২৮৪ জন। চাকরি পিছু প্রতি প্রার্থীর কাছ থেকে তিনি ৬ লক্ষ টাকা নিয়ে নিয়েছিলেন সুজিত বসু। পুর দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকা দুর্নীতির হদিশ মিলেছে বলে আদালতে জানিয়েছে ইডি। তবে এটিই পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট। তাতে ১৮৬ পাতার চার্জশিট, ১২৫০০ পাতার নথি, সুজিত বসুর ল্যাপটপ থেকে বাজেয়াপ্ত আর্থিক লেনদেনের একাধিক প্রমাণ রয়েছে। যেগুলো এই মামলার বিচারের জন্যে অনেক গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২২ সালে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে আচমকাই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির হদিস পান ইডির আধিকারিকেরা। সল্টলেক এবং হুগলিতে অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরনিয়োগ সংক্রান্ত বিপুল পরিমাণ নথি উদ্ধার করেন গোয়েন্দারা। জানা যায়, রাজ্যে পুরসভাগুলির নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা। প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে ওএমআর শিট সমস্তই তাঁরাই তৈরি করে। সেই তল্লাশিতে নেমেই নিয়োগ সুপারিশ সংক্রান্ত নথি উদ্ধার করেন গোয়েন্দারা। তদন্ত এগোতেই দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে বিপুল গরমিল দেখা যায়। তখন ওই পুরসভার উপ পুরপ্রধান পদে ছিলেন সুজিত বসু। তদন্ত শুরু করে সিবিআইও। দফায় দফায় জেরা করা হয় পুরসভার তৎকালীন বিভিন্ন কর্মীকে। ইডি সুজিত বসুর করা ৪০ জনের সুপারিশের নথিও উদ্ধার করে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুজিত বসু এবং তাঁর ছেলে-মেয়েকেও। সেখান থেকেই একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসে সুজিত বসুর বিরুদ্ধে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়