বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা বাংলায় প্রবেশ করতেই আবহাওয়ার আমূল পরিবর্তন হয়েছে। কখনও টানা বৃষ্টি, কখনও ভ্যাপসা গরম, আবার কখনও ঠান্ডা হাওয়া, এই পরিবর্তনের প্রভাব পড়ছে মানুষের শরীরেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, বমি, ডায়রিয়া এবং পেটের সংক্রমণের মতো সমস্যায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তাঁদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি আরও বেশি। চিকিৎসকদের মতে, বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি দূষিত জল, অপরিষ্কার খাবার এবং জমা জলের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত ছড়ায়। অনেক সময় সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া বা টাইফয়েডের প্রাথমিক লক্ষণও মিল থাকতে পারে। তাই কয়েক দিন ধরে জ্বর, বারবার বমি, পাতলা পায়খানা, তীব্র দুর্বলতা বা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।তবে প্রাথমিক ভাবে ঘরোয়া উপায়ে এই কাজগুলি করতে পারেন – 

তুলসী-আদা-গোলমরিচের ক্বাথঃ কয়েকটি তুলসী পাতা, সামান্য আদা ও ২-৩টি গোলমরিচ ফুটিয়ে ছেঁকে গরম গরম পান করলে গলা ব্যথা ও সর্দিতে কিছুটা আরাম মিলতে পারে।

 হলুদ মিশ্রিত গরম দুধঃ  রাতে শোওয়ার আগে এক গ্লাস গরম দুধে আধ চা-চামচ হলুদ মিশিয়ে পান করলে শরীর গরম থাকে এবং গলা ব্যথা বা হালকা সর্দিতে উপকার হতে পারে।

গরম নুন জলে গার্গলঃ  গলা ব্যথা বা খুসখুসে কাশি থাকলে দিনে ২-৩ বার হালকা গরম নুন জলে গার্গল করলে স্বস্তি মিলতে পারে।

আরএস, ডাবের জল ও পর্যাপ্ত জলঃ বমি বা ডায়রিয়ার কারণে শরীরে জলের ঘাটতি হলে ওআরএস, ডাবের জল এবং পর্যাপ্ত বিশুদ্ধ জল পান করা অত্যন্ত জরুরি।

হালকা ও সহজপাচ্য খাবারঃ খিচুড়ি, ভাত-ডাল, সবজির স্যুপ, কলা বা টোস্টের মতো সহজপাচ্য খাবার খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং পেটের উপর চাপ কম পড়ে।

যদি ২-৩ দিনের বেশি জ্বর থাকে, ১০১°F-এর বেশি তাপমাত্রা হয়, বারবার বমি, শ্বাসকষ্ট, তীব্র দুর্বলতা বা ডেঙ্গুর মতো উপসর্গ দেখা দেয়, তাহলে ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়