‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

প্রতীক্ষার অবসান! অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের ছবি 'জন নয়গান'কে 'A' ছাড়পত্র দিল সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান! অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের ছবি ‘জন নয়গান’কে ‘A’ ছাড়পত্র দিল সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। অর্থাৎ ছবিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শক দেখতে পাবেন জানা যাচ্ছে, নির্মাতারা ছবিটিকে আগামী ২৪ জুলাই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। তবে ছবিতে কী কী কাটছাঁট হয়েছে, তা জানানো হয়নি। দিন কয়েক আগেই সিবিএফসি আইনি সমস্যা কেটেছে বিজয়ের এই ছবি থেকে, তা জানা গিয়েছিল। অবশেষে CBFC সার্টিফিকেট পেতেই ছবি মুক্তির জন্যে প্রস্তুত।

গত ৯ জানুয়ারি বিজয়ের ‘জন নয়গান’-এর মুক্তির কথা ছিল। কিন্তু শংসাপত্র পাওয়া নিয়ে CBFC কর্মকর্তাদের সঙ্গে ছবির প্রযোজনা সংস্থার ঝামেলা হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। সিবিএফসি দাবি করে, ছবিতে এমন কিছু রয়েছে, যা মুক্তি পেলে দেশজুড়ে অশান্তির সৃষ্টি হতে পারে। জানা যায়, গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির প্রাথমিকভাবে সেন্সর পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পরীক্ষক কমিটি ছবির কিছু কাটছাঁটের পরামর্শ দিয়েছিল, যা মেনেও নিয়েছিলেন নির্মাতারা। এরপরে, ৯ জানুয়ারি ছবিটির মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু CBFC-এর পরীক্ষক কমিটির একজন সদস্য ছবিটির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে CBFC চেয়ারপার্সন প্রসূন যোশীকে চিঠি পাঠায়। এরপরেই ঝামেলার সূত্রপাত।

সিবিএফসি প্রধান বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠিয়ে দেন। তার মধ্যেই ‘জননয়গন’ প্রযোজক ছবিটির শংসাপত্রের দাবিতে CBFC-এর সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টে পৌঁছন। তাঁরা যুক্তি দেখান যে, ছবি মুক্তির বিলম্বের কারণে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। প্রযোজকরা প্রশ্ন তোলেন, যে চলচ্চিত্রটি জনসমক্ষে প্রদর্শিতই হয়নি, তার বিরুদ্ধে কীভাবে অভিযোগ দায়ের করা হলো। তারা আদালতকে এও জানায় যে, চলচ্চিত্রটি ইতিমধ্যে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অঞ্চলে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন (বিবিএফসি) থেকে পাওয়া “১৫” রেটিংও রয়েছে। প্রাথমিকভাবে, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সিবিএফসি-কে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয়। তবে, সিবিএফসি একটি ডিভিশন বেঞ্চের কাছে সেই আদেশকে চ্যালেঞ্জ করে, যা পূর্বের নির্দেশটির ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তীতে প্রযোজকেরা তাৎক্ষণিক প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। আদালতকে নির্মাতাদের মাদ্রাজ হাইকোর্টে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

অবশেষে CBFC ছবিটিকে ‘A’ শংসাপত্র দেওয়ার পর আইনি জট কাটে। যদিও এখনও ছবির নির্মাতারা ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু জানা যাচ্ছে, আগামী ২৪ জুলাই ছবি মুক্তি পেতে পারে। তবে চলচ্চিত্রটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে কারণ এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়, তাই এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে। এতে আরও অভিনয় করছেন, পূজা হেগড়ে, ববি দেওল এবং মমিতা বৈজু।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ