কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মেট্রো প্রকল্পে বড় সাফল্য। দীর্ঘ প্রতীক্ষার পর জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল টানেল বোরিং মেশি (টিবিএম) ‘দুর্গা’। আদি গঙ্গার নিচ দিয়ে সফলভাবে সুড়ঙ্গ খনন করে এটি পৌঁছে গেল নির্মীয়মাণ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে। সকাল ১০টা ১০ মিনিটে শেষ ধাপের খননকাজ শুরু হয় এবং মাত্র ২৪ মিনিটের মধ্যেই, সকাল ১০টা ৩৪ মিনিটে, নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় এই অত্যাধুনিক যন্ত্র। 

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভূগর্ভস্থ সফলভাবে খনন করেছে ‘দুর্গা’। এই পথে আদি গঙ্গার তলা, ফোর্ট উইলিয়াম এবং পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর নিচ দিয়ে কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই কাজ সম্পন্ন হয়েছে। এটি কলকাতার অন্যতম জটিল ভূগর্ভস্থ নির্মাণপর্বের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। জোকা–এসপ্ল্যানেড করিডরে জোড়া সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে রয়েছে দুটি অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ এবং ‘দিব্যা’। আপ লাইনে, অর্থাৎ পার্ক স্ট্রিটমুখী সুড়ঙ্গ খননের দায়িত্বে রয়েছে ‘দুর্গা’। অন্যদিকে ডাউন লাইনে অর্থাৎ জোকামুখী অংশে কাজ করছে ‘দিব্যা’। আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত এই যন্ত্রগুলি শহরের ঘনবসতিপূর্ণ এলাকার নিচে নিরাপদে সুড়ঙ্গ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: ‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯০ মিটার লম্বা এবং ৬৫০ টন ওজনের ‘দুর্গা’ টিবিএমটি চেন্নাইয়ে তৈরি হয়েছে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭ মিটার নিচে নেমে এই যন্ত্র সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছিল। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে এগিয়ে অবশেষে ভিক্টোরিয়া স্টেশন এলাকায় পৌঁছেছে এটি। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পার্পল লাইনে যাত্রী পরিষেবা চালু রয়েছে। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ৯৫০ মিটার সুড়ঙ্গ নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে হবে। মাটিতে গর্ত করে তারপর হবে এই বিরাট কর্মকাণ্ড।

উত্তর কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ

‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা